Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 1 month ago

    মানুষ বটে!
    (পি.কে. সরকার)

    মানুষের গর্ভে জন্মেছি,
    আমি গর্বিত প্রাণ।
    তবু কতই যে শোনতে হয়েছে!
    “মানুষ হও, মানুষ হও”।

    এতো মানুষের মিছিলে,
    হবো কোন সে মানুষ,
    ভেবেই পাই না কূল।

    দেখে শিখেছি, শোনে শিখেছি,
    বলে শিখেছি কতই।
    এতো শিখেও হলো না শেখা।
    ভুলেছি ভালোমন্দ জ্ঞাণ।
    নিজেরে করিতে তৃপ্ত,
    আয়েশী জীবন করিতে প্রাপ্ত,
    বহু প্রাণ করিতে নিঃস্ব,
    ভাবিনি দ্বিতীয় বার।
    মানুষ আমি বটে!
    মানুষের গর্ভে জন্মেছি,
    আমি গর্বিত প্রাণ।

    আমি জানিনে,
    তোমরা সকলে জানো কি?
    পশুকে কখনও বলতে শোনেছো,
    “পশু হও, পশু হও”।

    মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণ,
    প্রমাণ করিতে গলা ফেটে দিতে হয় জানান।
    মানুষ আমি বটে!
    মানুষের গর্ভে জন্মেছি,
    আমি গর্বিত প্রাণ।

    মনুষ্য জীবন পরম প্রাপ্তি,
    নিজেকে জানো, নিজেকে চেনো,
    নিজেকে করো পুণ্য,
    তবেই এ সৃষ্টি তোমায়,
    করবে ধন্য ধন্য।

    14
    12 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar