Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan

    4 years, 8 months ago

    কালো কয়লার রঙ লাল ❗
    ➖➖➖➖➖➖➖➖➖➖
    মোঃ মনিরুজ্জামান খান

    আমি কোন ভুল করছি না তো !
    যেখানে যাব বলে নিয়‍্যত করেছি,
    ওখানে হৃদয় নামে কিছু পাব তো ?
    না অনর্থক হৃদয়কে কষ্ট দিব বলে
    বৃথাই ছুটে যাচ্ছি !
    যেতে যেতে যদি গিয়ে দেখি ব‍্যস্ত রাজধানীর দালানে
    অন‍্য রঙের ঝালর বাতি জ্বালিয়ে দুচোখে স্বপচারিনী
    আমার নয় ; যার ছিল সে পুরোনো স্থানেই রয়ে গেছে !
    তখন কী সাত আসমানের অলৌকিক বিজলী হঠাৎ
    ব‍্যবচ্ছদে অস্তিত্বহীন জামানের নিঃসঙ্গ বুকের পাজর
    পুড়িয়ে কালো, দগ্ধ হয়ে কালো কয়লা
    লাল রঙে হৃদয়হীনা কারো হৃদয়ে জ্বলবে না !

    8
    6 Comments
    • হতাশার রঙ ধুষর; কষ্টের রঙ বেগুনি; কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দো কেনে!

    • খুব সুন্দর লিখেছেন কবি, খুব সুন্দর বলেছেন অভিমানী মন। শুভেচ্ছা নেবেন।

    • “ব‍্যস্ত রাজধানীর দালানে
      অন‍্য রঙের ঝালর বাতি জ্বালিয়ে দুচোখে স্বপচারিনী …” – খুব সুন্দর লাগল। ব্যস্ত রাজধানীর ঝংকার বেজে উঠল যেন পুরো কবিতাতেই

    • “ব‍্যবচ্ছদে অস্তিত্বহীন জামানের নিঃসঙ্গ বুকের পাজর
      পুড়িয়ে কালো, দগ্ধ হয়ে কালো কয়লা
      লাল রঙে হৃদয়হীনা কারো হৃদয়ে জ্বলবে না !” অসাধারণ কবি। প্রীতি ও শুভেচ্ছা।

    • অসম্ভব বিষয়ে লেখনী

    • অভিনন্দন

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar