-
-কৌতুক-
টিভিতে ফুটবল ম্যাচঃ সুইডেন ৩ আর কসোভো ০। সময় ৮৫ মিনিট।
পেটুঃ কিরে, এই খেলা দেখে আর কি করবি?
ভুলুঃ দেখুম কারা জিতল।
পেটুঃ কেন? তোর কি মনে হয়, এই ৫ মিনিটে কসোভো ৪টা গোল দিবে।
ভুলুঃ না। কিন্তু খেলা শেষ না হইলে তো বোঝা যাবে না সুইডেন কোন দল।26 Comments-
ধন্যবাদ বন্ধু @tawhidsufian।
আমার মতে, কৌতুক হল এক মজার খেলা। বিষপের গল্প শেষে যেমন একটা নীতি শিক্ষা থাকে তেমনি কৌতুকের শেষে থাকে একটি ধাধা। যে ধাধার উত্তর বের করতে পারে বিজয়ী পুরস্কার হিসেবে সে পায় এক অনাবিল আনন্দ আর এক চিলতে হাসি। শুভেচ্ছা নেবেন। -
ভালবাসা নেবেন। কি খবর লেখকবন্ধু? লেখালেখি কেমন চলছে? @wanol
-
ধন্যবাদ বন্ধু তীব্র। হ্যাঁ, প্রায় ৩-৪ মাস মঞ্চে কিছু লেখা লেখিনি। নিয়মিত লেখালেখি করার কিন্তু একটা বেশ মজা রয়েছে। পাঠকবন্ধুদের কাছাকাছি থাকা যায়, পাওয়া যায় অফুরান ভালোবাসা। তবে আমি একটা বেশ ভালো কিছু লেখার চেষ্টায় আছি। আপনাদের সুন্দর সুন্দর লেখার ভীড়ে যেন আমার গল্পটিও নান্দনিক হয় সেই প্রচেষ্টা মাত্র। শুভেচ্ছা নেবেন বন্ধু @tanvir3 ।
-
ধন্যবাদ বন্ধু আব্দুল্লাহ। আপনার মতামত দেখে আমি এক ধরণের শুন্যতা অনুভব করি। তাই আজ আপনাকে একটা শূন্যতার গল্প বলি,
দুই বন্ধুর বন্ধুত্বের বয়স প্রায় ৮-১০ বছর। এখন আর তারা একে অপরকে বন্ধু বলে না ভাই বলে। দুই বন্ধুর ছিল প্রচুর ঘুরে বেড়ানো ঝোক তাই প্রায়শই তারা ছুটে বেড়ায় দূর-দূরান্তে।
একবার তারা প্লান করল পাহাড় চূড়োয় উঠে নির্জনতার মাঝে ডুবে বুদ হয়ে থাকবে। যেই চিন্তা সেই কাজ, নির্জন সুউচ্চ পাহাড় চূড়ায় দুই বন্ধু ছাড়া কোথাও আর কেউ নেই। তারা দুদিন সব ধরণের আনন্দ করে, গাড় নীরবতার মাঝে দিন কাটিয়ে ক্লান্ত হয়ে পড়ে। চারিদিকের মিষ্টি কলরবের মাঝে দুই বন্ধু চুপচাপ বসে থাকে, নিস্তব্ধতা বড় বেমানান লাগে, তাদের মাঝে এক শূন্যতা অনুভব করে। তাই এক বন্ধু অপরকে জিজ্ঞেস করে, এত সুন্দরের মাঝে এ কিসের শূন্যতা?
উত্তরে অপর বন্ধু বলে, তারা এক দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। বলার যা ছিল সব বলা হয়েছে, নতুন যা কিছু জানার ছিল, দেখার ছিল, করার ছিল সব এক সাথে অভিজ্ঞতা করেছে তারা। জীবনের কোন এক পর্যায়ে এসে তাদের দুজনার গল্প একটি উপন্যাস হয়ে গেছে। তাদের মাঝে ফুরিয়েছে কথা, একে অপরের কাছে বলার মত নতুন কোন মজার গল্প নেই। তাই যে শূন্যতা দেখছ তা তোমার আর মাঝের শূন্যতা।
শুভেচ্ছা নেবেন বন্ধু @g-m-abdulah -
@drako আসলে আমি একজন ব্যর্থ মানুষ। যে আপনাদের লেখাগুলো পড়ে তবে তা পরিপূর্ণ বোঝার মত ক্ষমতা রাখেনা। তাই মন্তব্য করতে ভয় পায়। তাই ছোট করেই সুন্দর ba gd লিখে মন্তব্য করি। যদিও আমার এটা করা ঠিক না। তাই দয়া করে আমার আচারণে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন । আমি পরবর্তীতে চেষ্টা করব সঠিক মন্তব্য করার
-
ধন্যবাদ লেখকবন্ধু । অধীর আগ্রহে আপনার মতামত প্রত্যাশা করছিলাম। বন্ধুদের মাঝে নিজের মতামত শেয়ার করতে কেন ভয় পাচ্ছেন? বন্ধুদের সাথে আমরা আমাদের ভাবনা, লেখাগুলো শেয়ার করে বরং আশা করি বন্ধুদের মতামত জানতে। আমরা সাধারণত লেখি মনের আনন্দ থেকে এবং সে আনন্দ শেয়ার করি সবার সাথে। হয়ত আমরা আমাদের মনের ভাবনা বোঝাতে ব্যর্থ হই মাঝে মাঝে। আমাদের ভাবনাগুলো সঠিক ভাবে বোঝানোর জন্য আমরা উন্মুখ হয়ে থাকি সর্বদা। তাই বন্ধু খুজে ফিরি সর্বত্র। যেমন লালন সাইজী বন্ধু খুজে ছিল এক জীবন। হয়ত তেমন বন্ধুর খোঁজে গান লিখেছিলেন “মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে।” শুভেচ্ছা নেবেন বন্ধু @g-m-abdulah ।
-
ধন্যবাদ প্রিয়। আপনার প্রিয় বাক্য সর্বদাই আনন্দ দেয়। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। @arifhossain
-
অনেকদিন বাদে আপনার উপস্থিতি জেনে খুব ভালো লাগছে। অবশ্যই আরো কৌতুক হবে আনন্দ হবে। শুভেচ্ছা নেবেন বন্ধু। @skashik
-
ধন্যবাদ বন্ধু। সর্বদা আনন্দে থাকুন এই কামনা করি। @pranto-sarkar
-
ধন্যবাদ বন্ধু। শুভেচ্ছা নেবেন। @md-muhiuddin
-
ধন্যবাদ কবিবন্ধু! @srratna1990
-
Friends
Razia Dalia
@raziadalia
45abu Kalam
@45abukalam
মো:নুর আলম
@nur-mpngmail-com
Tanvir Hosen
@tanvirhosen
প্রান্ত কুমার (শুভ)
@prantaroy-shuvo
Mahbuba Jahan
@mahbubajahan
নুসরাত জাহান বুশরা
@nusratjahan166909gmail-com
Syed Touhidul Islam
@syedtouhidulislam
TAPAN CHANDRA SHILL
@tapanchandrashill



হাহাহাহা 😄 মজা পাইলাম বন্ধু @drako