Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    4 years, 8 months ago

    আমরা কোন সভ্যতায় পদার্পণ করছি?
    আহমেদ হানিফ।

    প্রতিটা ভোর কোনো না কোনো মৃত্যু মিছিল অশ্রুসিক্ত স্বজনের আহাজারি!
    সমাজের মুখে কথা ফুটে না-
    বোবা! নিরেট সদাচারী!!
    আমরা-
    অতিশয় সভ্য! তবুও খবরের কাগজ গুলো বেজায় বলে যায়-
    অমানুষ!চৌর্যবৃত্তি!ধর্ষক-ধর্ষিত বিশেষণে,
    আচ্ছা,মহাশয়-
    আমরা কি তাই?
    মানুষ কি জানোয়ার?
    কই জানোয়ারতো মানুষ হয় না!
    তবুও আমরা সভ্য!
    দামী পোষাকের আচ্ছাদনে অমানুষ আজ মানুষ!
    আমরাও পোষাকী-নিলজ্জ মানুষ।
    কত নতুন গল্পের বুনিয়াদ নারী-পুরুষ-
    আজ পার্থক্য শুধু মানুষে!
    মানুষে মানুষে বিভেদ,
    কথা বলা কিংবা কাজে!
    হত্যা,গুম-ধর্ষণ নিত্যকার আয়োজন,
    তুমি,আমি আমরা কি জানি না-
    এই হীন কাজের প্রতিকার!
    না!
    বোবা আমি!
    মনুষ্যত্ব বিকিয়ে বসেছি সস্তা হাটে-
    আমিও আরেক মিছিলের অপেক্ষায়-
    আমার খুনের বিচার চাই!!
    না!
    সভ্য সমাজে এই করতে নেই-
    মানুষ মরবে চিরন্তন সত্য,মরতে দাও!
    কতক কমুক না-
    পালা করে আমরাও মরবো,
    তবেই
    আমরা নতুন সভ্যতায় পদার্পণ করবো

    10
    6 Comments
    • “মানুষ কি জানোয়ার?
      কই জানোয়ারতো মানুষ হয় না!
      তবুও আমরা সভ্য!” বড় নির্মম সত্যি।

    • “মনুষ্যত্ব বিকিয়ে বসেছি সস্তা হাটে-
      আমিও আরেক মিছিলের অপেক্ষায়-
      আমার খুনের বিচার চাই!!” কেঁদে উঠল ভেতরটা। প্রতিবাদটা ঠিক করে উঠতে পারিনা। বুঝে উঠতে পারিনা কার বিরুদ্ধে করব প্রতিবাদ আর কে করবে এ বিচার? শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবি।

    • আমি তোমার লেখার ভক্ত হয়ে উঠেছি। অভিনন্দন।

    • চমৎকার কবিতা!!

    • এটাই কি সভ্যতা!”
      -পি কে সরকার

Skip to toolbar