Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 1 month ago

    চল সবে শৈশবে
    (পি.কে.সরকার)
    ও গো সখা,
    মনে কি পড়ে না?
    সেই শৈশব দিনের কথা,
    সেথা যেতে ইচ্ছে করে না,
    যেথা খেলেছি কতই খেলা।
    খুব সকালে, দু’পকেট ভরে,
    হরেক রঙের মার্বেল নিয়ে,
    জড়ো হতাম সকলে,
    তেঁতুল তলে।
    জমে উঠতো খেলা,
    হঠাৎ দেখি বন্ধ খেলা।
    ভোঁ দৌড়ে ছুটছে সবে,
    পাড়ার বড়োরা আসছে তেড়ে।
    বলতো তারা উচ্চ সরে,
    লেখাপড়া ছেড়ে মেতেছো ঢংয়ে।
    চল সবে শৈশবে,
    মনে কি পড়ে না?
    সেই গাছের কথা,
    ভুলে গেছো কি সখা!
    নদীর ধারের সেই বড় গাছ থেকে,
    এক সাথে ঝাঁপিয়ে পড়তাম নদীর বুকে।
    সাঁতার কেটে ক্লান্ত হয়ে,
    দু’চোখ যেতো লাল হয়ে।
    তখন মোরা কি করতাম?
    সে কথা পড়লে মনে…
    আজও হাসতে হাসতে ক্লান্ত হই সবে।
    মনে কি পড়ে না সখা,
    মনে কি পড়ে না সখী,
    ভর দুপুরে ঘুমের ভানে,
    থাকতাম সবে ঘাপটি মেরে।
    মা বাবাকে দিয়ে ফাঁকি,
    খেলতে যেতাম ডাংগুলি।
    আজও পড়ে মনে সেই দিনগুলি।
    নদীর ধারে বালুর চড়ে,
    খেলতাম মোরা বালুর ঘরে।
    ভরা নদীতে বর্শি দিয়ে,
    মাছ ধরেছি অনেকেই।
    সন্ধ্যা বেলা শান্ত ছেলে,
    পড়তে বসে বাধ্য হয়ে।
    সুযোগ পেলেই ভোঁ দৌড়ে…
    জুটতো সবে এক সাথে।
    রাত-বিরাতে বনে-বাঁদাড়ে,
    আম গাছ থেকে জাম গাছে,
    ফল পেড়েছি কত যে!
    নষ্ট চন্দ্রের রাতে,
    বল খেলেছি বাঁশ ঝাঁড়ের পাশে,
    মস্ত ফাঁকা একটি জায়গাতে।
    কে যেনো মেরে ছিলো লাথি জোড়ছে,
    বলটি মোদের লুকিয়ে গেলো কোথা যে।
    বলটি এখন আনবে কে,
    কার বুকে সেই পাটা রে!
    ডানপিটে একজন বলে ওঠে,
    আমি যাচ্ছি বল আনতে।
    হঠাৎ কে বা বলে উঠলো,
    যাসনে তুই, যাসনে রে।
    ঐখানেতে ভূত-পেত্নির বাস,
    গেলেই হবে তোর সর্বনাশ।
    এই কথা না শুনে,
    বল ফেলে পালিয়ে গেছে,
    ডানপিটে ছেলেটিই আগে।
    সেই সব কথা আজও,
    ক্ষণে ক্ষণে পড়ে মনে।
    দিনগুলি আবার যদি,
    ফিরে পেতাম সবে।

    12
    9 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar