Profile Photo

Shukdeb Chandra MazumderOffline

  • Shukdeb-Mazumder
  • Profile picture of Shukdeb Chandra Mazumder

    Shukdeb Chandra Mazumder

    4 years, 8 months ago

    জীবন এক বনলতা সেন
    ————————————————-
    শুকদেব মজুমদার

    জীবনের কাছ থেকে যতো পারো
    তুমি চেয়ে নাও,
    এমনি এমনি দেবে না কিন্তু সে কিছু!

    কিছুই দেবে না- ঠিক তা নয়- দেবে-
    তবে কিছু ধুলো-ময়লা
    পিচ্ছিল পথের পাঁক
    কিছু কালো ধোঁয়া
    নর্দমার পানি-
    কিন্তু নর্মদার পানি- ঢেউ তোমাকে দেবে না।

    দেবে না আবিষ্কারের আনন্দ
    জয়ের সাধ
    উপভোগের অমরাবতী-অভিজ্ঞতা;
    কিন্তু তার জন‍্যে যে চেষ্টার চরিতামৃত তোমাকে
    গভীরভাবে পড়তেই হবে।

    কেউ তোমার হাতে
    হঠাৎ এসে কোনো ফুল গুঁজে দেবে না,
    তার জন‍্যে যে তোমাকে সম্পর্কের
    সাঁকো তৈরি করতে হবে,
    ভালোবাসার দীঘল পথে হাঁটতে হবে।

    জীবনও দেবে না
    কোনো ফুল তোমাকে উপহার,
    দেবে না দারুচিনি দীপের ভেতর শ্রাবস্তীর কারুকার্য
    মুখ তার দেখতে,
    জীবন যে এক বনলতা সেন-
    মনে আছে তো, কবি
    কতোদিন পরে তার মুখ দেখতে পেয়েছিলেন?

    © Shukdeb Mazumder | 11-10-21

    5
    4 Comments
Skip to toolbar