Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার is with Kobita and 25 others

    • 5 years, 1 month ago

    “বাংলাদেশ”
    (পি.কে সরকার)

    তোমায় খুঁজে পাই-
    কুয়াশার চাদরে মোড়ানো মেঠো পথে,
    রাখাল, পল্লীবালারা চলেছে যে পথে।
    তোমায় খুঁজে পাই-
    শীতের খেঁজুর সরে, বাংলার জনপদে,
    মৃদু সমীরণে ঢেউ খেলা সরিষা ক্ষেতে।
    তোমায় খুঁজে পাই-
    শ্রাবণের বর্ষণ মুখর রাতে,গ্রীষ্মের তপ্ত দুপুরে,
    বসন্তের ফুলে ফুলে, পাখীর গানে গানে।
    তোমায় খুঁজে পাই-
    শরতের শুভ্র মেঘে, নদীর ধারে কাশবনে,
    হেমন্তের চোখ জুড়ানো সবুজে।
    তোমায় খুঁজে পাই-
    আষাঢ়ের কালো মেঘের গর্জনে,
    ধূসর গোধূলী লগ্নে, সন্ধ্যাই জ্বলে ওঠা পিদিমে।
    তোমায় খুঁজে পাই-
    নক্ষত্র মাঝে, পূর্ণিমার চাঁদে,
    আঁধার রাতে জোনাকির মাঝে।
    তোমায় খুঁজে পাই-
    নির্মল ঊষা কালে, রক্তিম সূর্যে,
    শীতল ছোঁয়ায়, ঊষ্ণ স্পর্শে।
    তোমায় খুঁজে পাই-
    মুখরিত ক্যাম্পাসে, ব্যস্ত শহরে,
    পাহাড়ী ঝর্ণা আর সমুদ্রের ঢেউয়ে।
    তোমায় খুঁজে পাই-
    শ্রমজীবীর ঘামে, কৃষাণ-কৃষাণির হাসিতে,
    আকাশ বাতাস মাটির সুমিষ্টঘ্রাণে।
    তোমায় খুঁজে পাই-
    মায়ের খোকা ডাকে, মাথায় পিতার আদুরে হাতে,
    ধন্য আমি জন্মেছি বাংলাদেশে।

    13
    11 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar