Profile Photo

Jewel hazariOffline

  • jewel@50
  • Profile picture of Jewel hazari

    Jewel hazari

    4 years, 7 months ago

    মধ্যবিত্ত
    “”””””””””
    _ও হে মধ্যবিত্ত,
    থাকুক যতই তোর,হাজার ছুতো।
    বলবি কি তুই কথা দুটো ?
    চিনিস কি তুই বাস্তবতা ?
    _চিনি বৈ কি।
    কাছ থেকে যে দেখেছি কত।
    আবেগ হেথা মূল্যহীন,
    সবাই সেথা অভিনেতা।
    _ছিলিস কি তুই জীবন যুদ্ধে রত ?
    হয়েছিস কি কখনো আহত ?
    _জীবন মানেইতো যুদ্ধ যত,
    কত চাওয়া পাওয়া হল ধর্ষিত।
    এখনো যে চলছে তার রক্তক্ষরণ,
    বেদনার স্রোতে আকণ্ঠ নিমজ্জন।
    তবু আছে মোর অলিখিত মৌনতা,
    তবু চলছে জীবনের প্রতিযোগিতা।
    _ভাবছিস কি তবে তুই বিজেতা ?
    _না কখনোই না!
    আসলে আমি,সুখী মানুষের অভিনেতা।
    আবার আমি বহুরূপী,
    কান্নার আড়ালেই আবার,
    হাসির মুখোশ চাপি।
    _যা যা,দেখাস নে আর স্বঅভিমান,
    স্বপ্ন দেখতেও লাগে,যোগ্যতা প্রমাণ।
    এত অহংকার তোর,আসে কোথা হতে।
    একটু পরেই যার,শ্রমবাজারে হবে যেতে।
    দিন শেষে যেন,অন্ন জোটে পাতে।
    যাতে বিশ্বাস নেই,মুখে তাই জব করে যাবি।
    ইতর মনিবের মনে,রাজার আমোদ জাগাবি।
    নতুবা হবি তুই উপবাসী,
    থাকবেনা তখন আর,অভিনয়ের হাসি।
    _সত্যিই হাসালে আমায়!
    যাকে দেখছ তুমি তিক্ত মনে,
    বলছো রাগে,অহংকার।
    সে তো আমার জ্যান্ত বুকে,
    কান্নার প্রবল চিৎকার।
    আমিতো দিন জানিনা,তবে রাত্রি বিলাসী।
    স্বপ্ন দেখতে তাই,খুবই ভালোবাসি।
    যদিও স্বপ্নগুলো,সীমারেখায় আবদ্ধ।
    যেমন গভীর রাতে,সূর্যটা স্তব্ধ।
    স্বপ্ন দেখতে যদি,যোগ্যতা লাগে,
    খুব ব্যস্ত আমি তবে,নিজের সাথে রাগে।
    তবু সুখি আমি খুব,দেহে জীর্ণ বসন।
    করুক ঈর্ষাকাতরেরা,শত রঙিন প্রহসন।
    হোক মোর শীর্ণ শরীর,
    বুক প্রশস্ত সাগর সমান।
    বেঁচে থেকে ফের,মরে যাবো না হয়,
    রেখে যাব আত্মসম্মান।
    কপালে ছিল দাসত্ব,
    আজীবনের কাজ।
    আমি যদিও মধ্যবিত্ত,
    নেই তাতে কোন লাজ।।

    10
    10 Comments
    • মধ্যবিত্তের জীবন বেশ এক্সাইটিং হয়। একদিকে যেমন কঠিন বাস্তবতা অন্যদিকে তেমন রঙ্গীন সপ্নের হাতছানি। সুখ-দুঃখগুলো যেন সমানভাবে ভাগ করা থাকে তাদের জন্য। সমস্যাদের দল বেশ সুশৃঙ্খল ভাবে মধ্যবিত্তদের ধৈর্যের পরীক্ষা নিয়ে চলে।
      শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবি আপনার সুন্দর কবিতামালার জন্যে।

    • মধ্যবিত্ত আমরাই স্বপ্ন দেখি এবং তা পূরণ করার জন্য নিজের সবটুকু উজার করে দেই। আর তাতেই আমাদের কষ্ট কষ্ট সুখ।

    • ধন্যবাদ প্রিয়। কৃতজ্ঞতা একরাশ ❤️🙏

    • অভিনন্দন

    • “কষ্ট কষ্ট সুখ।” বেশ বলেছেন তো বন্ধু @prithula শুভেচ্ছা নেবেন।

    • মধ্যবিত্ত একটা সুবিধাবাদী শ্রেনি; আপষকামীও বটে।

    • @অভিমানী মন আপসকামী ঠিক আছে মেনে নেওয়া গেল, কিন্তু সুবিধাবাদী কিভাবে ? একটু বুঝিয়ে বলবেন কি? 🙏 ধন্যবাদ প্রিয়

Skip to toolbar