-
কথা ও কলমে :মুহাম্মাদ আল-মামুন
কবিতা-:
অদৃশ্য রক্তক্ষরণ
————————-
বুকের মাঝে রক্তক্ষরণ ,
দিয়াড়ি জ্বেলেও যায় না দেখা,
মনের ভেতর কষ্টের নদী বয়ে চলে নিরবধি,
ঋজু মনে অগ্নিশিখা পাশের জনে নাহি জানে,
যে ধরালো মনে আগুন,যে ঘটালো রক্তক্ষরণ
তাহার খুঁজে চক্ষু ব্যাকুল আড়াল সে যে সুদূর,
পথের পানে চেয়ে থাকে বৈদ্য বেশে আসবে সে,
আলো নিভে আঁধার আসে বৈদ্য নাহি কভু আসে,
বুকের জ্বলা দ্বিগুণ বাড়ে পথের মাঝে পথিক নাইরে,
যাকে নিয়ে স্বপ্ন ছিলো যাকে নিয়ে কাটতো রাত,
সে-ই এখন দিয়াশালাই পুড়ছে স্মৃতি দিনরাত,
বৈদ্য বলে সবই নরমাল,আমি বলি রক্ত ঝরছে,
হাসি দিয়ে কহেন মশাই-এ সবই ভাবনার ভুল,
নিয়ম মেনে চলতে হবে,রাতের বেলায় গভীর ঘুম,
মনের ভেতর জ্বলছে আগুন,বুকেতে রক্তক্ষরণ
না সারিয়ে বৈদ্যের কথায় গভীর ভাবে ঘুমাই কখন!
ভালোবাসার এ এক নির্মম পরিনতি অদৃশ্য রক্তক্ষরণ,
কখনো কখনো বুলেটের চাইতেও নিষ্ঠুর তার আচরণ।8 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010



বাহ!!চমৎকার 🙂