-
প্রথম বরষণে!
আহমেদ হানিফ।স্টেশন চত্বরটায় খানিক চায়ের আড্ডা জমিয়ে,
বিজন প্রান্তরে হাটার আয়োজন!
নির্জন পাহাড়ি পথ আলো আঁধারের খেলা,
বুক পকেটের কাগজটায় কথাদের দল বেঁধেছি-
হরেক রকম কথা-
কথাদের সাথে বহু আগ থেকে মিতালী।
বিচক্ষণ শব্দদ্বয়ের ভাষা প্রকাশ,
একটা গল্পের নাম বুনেছে”প্রথম বরষণে”-
অগত্যা শুনে চলেছি কথাদের পাগলামি,
একেলা চলার আয়োজনে বেশ ভালোই লাগছে-
কথাদের সমাবেশ,
লাজুক বদনে গল্পের শুরু অষ্টাদশী শোভানিতা,
পাড়ায় প্রথম পদব্রজে তার সাথে দেখা,
রূপিণী-মনোহরা,সেইদিন অচেতনে কাটলো,
চিঠিদের যুগ নেই আর সরাসরি প্রেম নিবেদন-
বনিতার আশ্রয়ে দুগ্ধপোষ্য শিশু,
জানি না কি হয়,চিন্তন ক্ষমতা লোপ পেয়েছে-
অষ্টাদশী মনোহর মুখশ্রীতে,
কথাদের নতুন নতুন শব্দযোগ চলছেই-
পনেরো রজনীর নির্ঘুম অবসানে,আমাদের গল্প শুরু,
প্রথম হাত ধরায় আমরা- দুটি প্রাণ স্বপ্নজালে,
বরষণের আর্শীবাদপুষ্ট!
প্রথম বরষণে ভালোবাসার স্বীকারোক্তি,
আজ কত বছর গত হলো অজানাই,
তবে,বৃষ্টি এলে মনে পড়ে-
অবাধ্য কথাদের কতই শব্দ চয়নে প্রেম।4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
আজিজুর রহমান
@azizurrahman
অমিত
@amitroy


সুন্দর লিখেছেন। আপনাকে অভিনন্দন