-
অধিগত ঢেউ
——————–(১)
অতএব সমুদ্র। যত এগিয়ে আসো, বালির মতো ভিজে যায় শরীর। আমি, আমার সমস্ত সংকোচন তুলি রাখি সিন্দুকে। তাসের মতো বিলিয়ে দিই যাবতীয় অপমান। দেনা। অথচ বিহ্বলতা তবু। তাই এসো এবার। শব্দহীন হই। যে পাখি কবর থেকে শ্মশান পর্যন্ত উড়ে বেড়ালো সামান্য জলের নেশায়; তার মুখে তুলে দিই দু’মুঠো কবিতা, জীবন!
(২)
অজান্তেই পাশের নিমগাছটি
বারান্দার হাত হয়েছে,হাতের ছায়ায় শুকোচ্ছে
তোমার চুল, ভেজা পোষাক
চোখের জল –আমি ছুঁইনি তোমাকে
অথচ বারান্দার মেঝেতে –
ক্রমশ বেড়ে চলেছে ফাটল
(৩)
গান – এক অদৃশ্য ভ্রমণপথ
কীভাবে-
সমস্ত প্রত্যাখান পেরিয়ে,নিমেষে পৌঁছে দেয় তোমার কাছে!
@হাসনাত সৌরভ
11 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
জিকরুল ইসলাম
@zikrul
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ফরহাদ আহমেদ
@forhad2004
অসীম রহমান
@ashim_rahman
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali



৩ টি কবিতাই মনোমুগদ্বকর @hasnat21