Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    • 5 years ago

    ঈপ্সা
    ——শাহ্ কামাল

    দেখা যদি হয় তারে কয়ো নাই ভয়
    আমি আছি রহিবার তার বোঝা বহিবার
    হেরে গিয়ে তার কাছে কিছু কথা কবো পাছে
    তারে আমি পড়ি শুধু তারে জানিবার।

    ঝরে ঝরুক অশ্রু যতো লব তারই কত শত
    শত আশে রাখি মনে পুষিব যে ক্ষণে ক্ষণে,
    ব্যথা ঝেরে নবো তারে প্রিয় কহে বারে বারে
    বক্ষে জড়াবো রণে দহিতেও লবো যে মনে।

    একা রয়ে যদি তার ভাবে সব ক্ষণিকার
    তারে কয়ো আমি আছি ভাবনার কাছাকাছি,
    এ জগতে কে কাহার সবই শুধু হারাবার
    পরে রবে হাসাহাসি, বেলা শেষে মিছেমিছি।

    সে কী মোর কথা কয় নাকি মনে ভরা ভয়
    সব ব্যথা মনে করে বইবে কী বোঝা ভরে?
    মোর প্রাণে যতো আশা আছে যতো ভালবাসা
    রাখি সব অনুভব, বিত্ত ও বৈভব তারে লবো মোর করে।

    11
    7 Comments
Skip to toolbar