Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 8 months ago

    “অতৃপ্ত ক্ষুধা”
    – পি.কে. সরকার
    পথের ধুলোয় পড়ে আছে রুপলাল,
    উস্ক শুষ্ক মাথা ভর্তি চুল তার।
    দাঁড়ি ভর্তি গাল তার,
    পেটে প্রচণ্ড ক্ষুধা তার।
    ছিন্ন ভূষণ, রুগ্ন তনু-
    রুপ ভাবে–
    কেউ আমায় দেখে না কেনো!
    দৃষ্টি সবার ঊর্ধ্ব পানে,
    আমায় তারা দেখবে কি করে?
    -রুপলাল এবার বোঝতে পারে,
    রুপলাল তাই বিধাতাকে ডাকে।
    হে বিধাতা,
    ক্ষুধার জ্বালা বড়ই জ্বালা,
    মিটিয়ে দাও এই পেটের জ্বালা।
    – বিধাতা কহে,” তথাস্তু!”
    দিন যায়-
    মাস যায়–
    বছর যায়—
    রুপকে চেনা বড় দায়।
    পেটের ক্ষুধা মিটেছে বটে,
    মনের ক্ষুধা চলেছে বেড়ে…..
    বিধাতারে ডেকে কহে রুপলাল,
    হে বিধাতা, অন্তর্যামী,
    আমি হতে চাই নামীদামী,
    অর্থ-সম্পত্তি চাই ভুরিভুরি।
    বিধাতা কহে,”তথাস্তু!”
    এভাবেই কেটে যায় বেশ কিছু বছর,
    এবার ক্ষমতার চেয়ারে পড়েছে নজর।
    বিধাতা এই আশাও করে দাও পূরণ।
    – “তথাস্তু!” “তথাস্তু!!” “তথাস্তু!!!”
    পেটের ক্ষুধা, অর্থের ক্ষুধা,
    ক্ষমতার ক্ষুধা, জৈবিক ক্ষুধা,
    শুধুই ক্ষুধা আর ক্ষুধা…
    মৃত্যুর আগেও বাঁচার ক্ষুধা…!
    মানুষের এই ক্ষুধার ক্ষুধা,
    অতৃপ্ত ক্ষুধা,
    মিটবে কি কখনও???

    14
    16 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar