Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 8 months ago

    “রোদ-বৃষ্টির বায়না”

    নীল আকাশে আজ কখনো মেঘ,
    কখনো রোদের খেলা।
    কখনো বাতাসে উড়ে শুকনো পাতা,
    কখনো বৃষ্টিতে ভিজে যায় পাড়া।
    কেউ বসে পান চিবোয়,
    কেউ খুলে গল্পের খাতা।
    ঝুম বৃষ্টিতে জমেনা সকলের মিলন মেলা,
    কথার ঝাঁপি বন্ধ করে দুষ্টু বাদল বেলা।
    ছেলে বুড়ো সকলে অলস বসে রয়,
    ভুলে এক্কাদোক্কা আর দাবার আসর।
    কেউ ঘুমে হাই তোলে মনের আড়ালে,
    কেউ শখে ফুল তোলে প্রিয় কোন রুমালে।
    শুরু হয়েছে রোদ-বৃষ্টির বায়না,
    আসা-যাওয়ার মাঝে নেই কোন দাঁড়ি-কমা।
    এমন দিনে এলোমেলো কাজের ধারা,
    রোদ আর বৃষ্টিরা হয়েছে যখন ছন্নছাড়া।

    “রুবা”

    9
    6 Comments
Skip to toolbar