Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 8 months ago

    ছিন্ন মোহ
    ————-
    মুহাম্মাদ আল-মামুন

    যে ঘুড়ি নাটাই ছিড়ে উড়ছে গগনে,
    উড়ছে সেথায় সুখের নেশায় আপন মনে,
    কেন তুমি চাওগো বাঁধতে মনের নাটাইয়ে!!

    যে পাখি খাঁচা ছেঁড়ে উড়ে গেছে অন্য জগতে,
    নিজের সুখে ভুলে গেছে আপন জনা’কে
    কেন তাঁকে পোষে রাখ মনের খাঁচাতে!!

    যে খেয়া ভেসে গেছে জোয়ার-ভাটা’তে,
    নিজের সুখে ভিড় করছে অন্য ঘাটেতে,
    কেন তাকে বেঁধে রাখো মনের ঘাটেতে!!

    যে কিনা একা করে ফেলে গেছে শূন্য ঘরেতে,
    স্বর্গ সুখে থাকবে সে যে নতুন ঠিকানাতে,
    কেন তাঁকে মনের ঘরে ভালোবাসায় রাখো ভরে!!

    যে কিনা তোমার ডাকে পেছন ফিরে না,
    আপন পথে আপন মনে পথিক সেজেছে,
    তাঁকে কেন মন থেকে ডাকো বারেবারে।

    ছিন্ন মোহ! ছিন্ন মায়া ! অন্যাসক্তে !!

    13
    9 Comments
Skip to toolbar