Profile Photo

Somaiya AkterOffline

  • Somaiya-Akter
  • Profile picture of Somaiya Akter

    Somaiya Akter

    • 5 years ago

    একদা একটি শকূরের দম্পতির সন্তান আবদার করে বসল, “বাবা, আমি মানুষের মাংস খাব”। শকূর সন্তানের এই আবদার শুণে দু’জনেই বেশ চিন্তায় পরে গেল। প্রথম বার সে তার ছেলের জন্য গরুর মাংস এনে দিল। শকূর সন্তান বলল, “আমি মানুষের মাংস খাব, নাহলে আর কিছুই খাব না”। যেই কথা, সেই কাজ। জেদ ধরে বসে আছে সে আর কিছু খাবে না। তারপর শকূর মা তার জন্য দ্বিতীয় দিন শকূরের মাংস এনে দিল। কিন্তু সে ওই একই জেদ ধরে ছিল, মানুষের মাংস খাবে। অবশেষে শকূর দম্পতির বুদ্ধি পেল ছেলের আবদার মেটানোর। শকূর মা গিয়ে মন্দিরের মধ্যে গরুর মাংস আর শকূর বাবা মসজিদে গিয়ে শকূরের মাংস ফেলে আসলো। দুই ধর্মের মানুষই দেখে ভাবতে থাকলো এটা পাশের মন্দিরে আসা মানুষের কাজ। তাদের মাঝে তুমুল ঝগড়া-বিবাদ-খুনাখুনি শুরু হলো। এতে অনেক মানুষ মারা গেল। সেখান থেকেই শকূর দম্পতি তাদের সন্তানের জন্য মানুষের মাংস নিয়ে জেতে পারলো।

    ঠিক এমনই হচ্ছে আমাদের মাঝেও। আমার এখনো মনে আছে, আমার ভাইয়ের বন্ধু নাহিদের কথা। সে এতটাও ধার্মিক না, পূজার মধ্যেও খুব একটা তাকে স্রষ্টার ভক্তি করতে দেখা যায় না;- এক কথায় বলতে গেলে নামে হিন্দু। মাঝে মাঝেই নেশা পান করতো। কিন্তু সে যখনই এসব করত তার রুমের কোরআন শরিফটি অন্য রুমে রেখে আসলো।

    আমার এতোকিছু বলার মূল উদ্দেশ্য হলো এটাই যে যার মধ্যে নূন্যতম ধার্মিক চিন্তা আছে, তারা কখনোই অন্য ধর্ম নিয়ে বাজে মন্তব্য করতে পারে না, তাদের উপাশনালয় (মসজিদ/মন্দির) ভাঙ্গতে পারেন না, ধর্ম গ্রন্থকে অসম্মান করতে পারেন না । একের সাথে আরেকের কলহ লাগানোর জন্যই এক শ্রেণির পুশুর ন্যায় মানুষেরা এমন কাজ করে থাকেন।

    [ বিঃদ্রঃ আমার নিজের মন্তব্যটাই এখানে প্রকাশ করা হলো, কোন পক্ষ পাতিত্য করে নয়। ভুল, ত্রুটি ক্ষমাসুরূপ দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ🖤।

    6
    6 Comments
    • খুব সুন্দর লিখেছেন। সমসাময়িক প্রেক্ষাপটে এই গল্পগুলো অনেক কিছু শিখিয়ে যায়। আশা করি আরো লিখবেন। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।

    • অভিনন্দন

    • আমাদের একতা একদিন ঠিকি গড়ে নেবে সুন্দর সভ্যতা। প্রীতি ও শুভেচ্ছা গল্পকার।

    • গল্প কখনো প্রতিকী ভাবে ভিন্নার্থ প্রকাশ করে; উঠে আসে সমাজ-বাস্তবতা। অভিনন্দন তোমাকে।

    • ভালো লাগলো পড়ে

    • শুভেচ্ছা শুভকামনা !

Skip to toolbar