Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 8 months ago

    “ভেদাভেদের ভিড়ে”

    গোলাপ তো সুগন্ধ ছড়াবে,
    থাকুক যতোই বন্ধ ঘরে।
    শিউলী তো উঠোন সাজাবে,
    আকাশ যতোই ডাকুক সুদূরে।
    অপরাজিতা তো দুঃখ তাড়াবে,
    যদিও সে সাজে নীলে নীলে।
    রজনী গন্ধা আসবে রজনীতে,
    মিষ্টি ছড়াতে ঘুটঘুটে আঁধারে ।
    ছমিরণে হেসে পদ্মেরা ডাকে ,
    অকুল দরিয়ায় ভাসাবে বলে।
    লজ্জাবতী ফুলে ফুলে সাজে,
    পাতার লাজ লুকোবে বলে।
    এমনি করে পথের ধারে,
    ফুটে হাজার থরে থরে।
    ছুটেনা পথিক তাহার পানে,
    ধুলোর মেঘে হারায় অভিমানে।
    মানবে মানব চিনে সুনামে,
    তাহাই চলে আজ সবখানে ।
    হেলেদুলে গর্বে দর্পে হাঁটে ,
    আপন নামের দম্ভ ভরে।
    ভেদাভেদ হয় পুরুষে পুরুষে,
    চুপ রয় তা ভিষণ আড়ালে।
    তবু বাগান সাজে দামী ফুলে,
    আসে না কেউ পথের ধারে।

    “রুবা”

    7
    5 Comments
Skip to toolbar