-
#কবিতা
অপ্রাপ্তির অসমাপ্ত বয়ান ২এই যে তুমি, হ্যা তোমাকেই
ফিরে এসো,তুমিই সর্ব প্রথম ও শেষ,যে ছিলে স্বীকৃত ‘যন্ত্রণা’
সত্তাকে পুড়িয়েছো ততোধিকবার বার বার,
এবার তোমার সাথে পুড়বো।
যে অভিযোগগুলো ছিলো অন্তরায়,তাই এখন তোমার খোরাক,
আমি সমর্পিত করছি আমার নম্রতাকে তোমার হিংস্র,দানবীয়,নৃশংস আদি নারকীয় ক্রোধের কাছে,
আমাকে গ্রাস করো।
আমি স্বাধীনতা চাই না,আমি বারবার নেমে আসতে চাই না,তোমার এই নরকের অতলে
নিশ্চিত আমি আর ফিরতে চাই না অনস্তিত্ব হৃদয়ে।
হতে চাই বিনাশের নামহীন শিকার।
আমি অস্বীকৃতি জানাই আমার ফেলে আসা অস্তিত্বে,
আমার স্মৃতিগুলোকে হারিয়েছি অন্য কোন অজানায়,
ফেলে আসা জীবনটাই বাহ্যিক দৃশ্যমান,
ভেতরের আমি হারিয়ে গেছে,কেউ জানে না সে কোথায়।3 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
মোহাম্মদ নোমান
@nomankhalovi
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Drako Shajib
@drako
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
অসীম রহমান
@ashim_rahman
Anik Uddin
@anik123uddin
মাহমুদুর রহমান মনা
@monamilkygmail-com



আত্মদহন এক দুঃখজনক বাস্তবতা; কেউ কেউ পুড়ে অঙ্গার হয়।