Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 8 months ago

    “ব্যাকুল চিত্ত”

    বিষাদ দহন মুখ গুঁজে,
    চৈতালী দিনের বুকে।
    সুখ বুঝি নেই আম্রকাননে,
    দেবেনা ধরা কোন সুপ্রভাতে।
    তবু কাকেরা চেঁচামেচি করে,
    ভুলে মরুময় কোকিল সুরে।
    চকচকে আলোর ঝলকে ভাবে,
    সেথা স্বর্গ সুখ পরতে পরতে।
    নিজেরে হারায় তপ্ত বালির ফাঁদে,
    স্তম্ভিত হৃদয় কাঁদে নিঃশেষে।
    অপারগ আঁখি ভিজে জলে,
    আসেনা পথিক সেথা ভুল করে।
    অশান্ত নয়ন মজেছিলো সবুজে,
    কথা হতো হাসি-তামাশার ছলে।
    পাড়া মেতেছিলো আনন্দে নেচে,
    গেয়েছিলো গান পঙ্খীরাজে চেপে।
    আজি এ বিহঙ্গ বন্দী কারাগারে,
    ভুলে দারুন কোকিলের মোহে।
    চিত্তে ব্যাকুলতা ক্ষুধার তাগিদে,
    পিছু নিলো দারুন আশিবিষে।
    শতো আর্তনাদ চুপ হয়ে আসে,
    পুরে যায় গলে যায় যাতনার খায়েশে।

    “রুবা”
    (২৫/১০/২১)

    6
    4 Comments
Skip to toolbar