Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • Profile picture of A.H.M.Rashid ul Hassan

    A.H.M.Rashid ul Hassan

    4 years, 7 months ago

    শেষ অনুরোধ
    এসো,অপ্রকাশিত ক্রোধ নিয়ে,নারকীয় যন্ত্রণায় হৃদয়ে স্থায়ী ক্ষত করতে,
    এসো,আমাকে পরিত্যাগ করতে,সুখ স্মৃতিগুলো পুড়িয়ে ছারখার করে দিতে।
    পুরানো সম্পর্কের দোহাই,দয়া করে এসো,
    তারপর বিশ্বস্ততার সাথে সম্পন্ন করো আদি পাশবিক সৎকার।
    তুমি ছাড়া আর কে পারবে আমাদের বিচ্ছেদের না লেখা কবিতাগুলো আবৃত্তি করতে,
    তোমার অনিচ্ছাতেও এসো আমার শব যাত্রায়,
    আমার প্রগাড় ভালোবাসার সম্মানে,
    এসো কিছু শান্তনা নিয়ে।
    প্রতিনিয়তই বঞ্চিত আমি তোমার করুনার,
    প্লিজ আমাকে কাদাতে একবার এসো।
    এখনো আমি যে কামনার দীপক জ্বালি,
    সেই ক্ষীন আলোটা নিভিয়ে দিতে শেষবারের মতো এসো।

    6
    5 Comments
Skip to toolbar