Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • সনাতনী
    শরীফ এমদাদ হোসেন

    আপনার কাছে বর্তমানও সনাতনী
    নিজেকে লুকিয়ে অন্ধকারে
    রাত আপনার ফুটপাত, ঝড়ও অভিমান
    কেঁচোর রেচন প্রস্বেদন আমরা জানি
    কিংবা ঝিঁঝিঁ পোকার রেলডাক
    *
    কাঁচা লংকায় ভাত মেখে খান, রাজ্যের তরিতরকারি
    হাঁটুগেড়ে সঙ্গম পাখি ঠোঁটে চুম্বন নাভীমূলে সেইতো গমনাগমন। দিন শুরু দিন শেষ ; কাকে আপনি বলবেন না সনাতনী ?
    *
    সক্রেটিস, প্লেটো,এরিস্টটল গত হলেও আড়াই হাজার বছর, তারা সনাতনী নয়
    কবিতা হয় তার রূপকল্পে শব্দ বাক্যে
    পৃথিবীর দোলনে, ধারণ করে সময় কালপরিক্রমা
    সে হয় যদি সনাতন, তাকে ধারণ করি
    কোনো না কোনোভাবে আপনিও।

    9
    2 Comments
    • সমকাল আর সনাতন এক না; কিন্তু মনে হতে পারে; বিবেচনা কবির। অভিনন্দন।

    • আদিম ক্ষুধা এত সহজে নিবারন হবে কি? নিত্য নূতনকে আকড়ে আদিম এত সহজে ছাড়ার পাত্র নয়।

Skip to toolbar