Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 7 months ago

    “বিস্মৃতির দরিয়া”
    “রুবা”

    ক্লান্তিগুলোয় আজ ধূলো মেখে,
    চলো পালিয়ে যাই সুভ্রতায়।
    জয়রথ চালিয়ে উজান দ্বারে,
    যেথায় আকাশ হাসে জ্যোৎস্নায়।
    সুখ জলোচ্ছাস আসবে ধরনীতে,
    জোনাকিরা সাজবে অমানিশায়।
    ভয়ে ঘেরা দেয়াল ছিন্ন করে,
    সাহসের পাখি ডাকবে বারান্দায়।
    সেদিন আসবে সুদিন তব ঘরে,
    চলো থাকি একটু অপেক্ষায়।
    সময়টা ঘুরেফিরে যাকনা সরে,
    মুছে যাক বিস্মৃতি অকূল দরিয়ায়।
    কূল-কিনারার হিসাবটা ভুল করে,
    মিশে যাক সাগর দেশের ভেলায়।
    নাচুক মন এক টুকরো খুশিতে,
    আসুক ফাগুন বেলা শান্ত ধরায়।

    4
    5 Comments
Skip to toolbar