Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • আকাশের চিল
    –শরীফ এমদাদ হোসেন

    অখিল, তোর চোখে জল দেখেছি
    বলতে কি পারিস, কোন মায়ার টানে
    ইছামতী পার হলো স্মৃতিকনা মাসী ?
    এই দেশের বুকে সোনা ফলা ধান কম ছিল কি
    এইখানে রয়ে গেলো আনন্দ মঠ তুলসীর ঘাট
    চোখ পোড়া জল চৌকি

    অখিল, তোর গানে বুক ব্যথা করে
    রানুদি’রা এখনো কি নিশ্চিন্তপুরে ?

    অখিল, স্মৃতি মাসী নিয়ে গেলো আশা
    তার মেয়ে গায়ত্রী দিয়েছিল প্রেম ভালোবাসা
    এখন সে কোথায় কেমন ?
    বেদনারা চিরকাল বেদনার বাঁশিগুলো বাজায় যেমন!

    একটা খবর তুই দিবি বল পাগলা অখিল
    আমার বুকের ভেতর কেন এতো কেঁদে মরে
    আকাশের চিল ?

    8
    3 Comments
Skip to toolbar