-
কথা ও কলমে :মুহাম্মাদ আল-মামুন
কবিতা –:
প্রতিজ্ঞা ও বাস্তবতা
—————————-
তুমি বলেছিলে বাকিটা পথ একসাথে চলবে
এখন কেন তবে দু’জনার দু’টি পথ দু’দিকে গেছে চলে।তুমি বলেছিলে এ হাত কখনো যাবেনা ছেঁড়ে
এখন কেন তবে অন্যের হাত শক্ত করে আছো ধরে।তুমি বলেছিলে আমাদের বসন্ত ফুরাবে না কখনো
এখন কেন তবে চৈত্রের দহন আর অবহেলা অবেলা।তুমি বলেছিলে আমাদের একটা সুখের ঘর হবে
এখন কেন তবে নরক জ্বালায় কাটে নির্ঘুম রাত।তুমি বলেছিলে নীড়ে ফেরার পথপানে থাকবে চেয়ে এখন কেন তবে অন্যের নীড়ে ফেরার অপেক্ষায় থাকো চেয়ে।
তুমি বলেছিলে এ মহাবিশ্বে আমি’ই তোমার মহাপুরুষ
এখন কেন তবে অচেনা কেউ তোমার চোখে মহাপুরুষ ।তুমি বলেছিলে আমায় তুমি ভীষণ ভালোবাসো
এখন কেন তবে অসময়ে সব বিশ্বাস ভেঙ্গে গেলো।তুমি বলেছিলে আমায় না পেলে বেঁচে থাকা বৃথা
এখন কেন তবে অন্যের কাছে বাঁচার মানে খোঁজ।তুমি বলেছিলে কখনো চোঁখের জল ফেলতে দিবে না
এখন কেন তবে অহর্নিশি আমার নয়নে নামে বরষা।তুমি বলেছিলে হেমন্তের নীল আকাশ জুড়ে আমাদের প্রেম কাহিনী লেখা রবে
এখন কেন তবে নীল আকাশ আঁধারে ছেঁয়ে গেছে।তুমি বলেছিলে এ পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার গল্প হবে তোমরা-আমার
এখন কেন তবে গল্পের প্রতি পাতায় রক্তের দাগ।তুমি বলেছিলে মরণের পর অপারে দেখা হবে দু’জনার
এখন কেন তবে ভাবতে হয় সবই ছিলো মিথ্যে প্রতিজ্ঞা আর অভিনয়।16 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 November 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010




অভিমানী মন।
ধন্যবাদ, মোখলেসুর রহমান