Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 7 months ago

    কথা ও কলমে :মুহাম্মাদ আল-মামুন
    কবিতা-:

    কবি’দের নিয়ে ভাবনা
    ——————————-
    এমন অভিভাবক পাওয়া দুষ্কর এ সমাজে,
    যে নিজের ছেলে -মেয়েদের কবি হিসেবে দেখতে চায়,
    কিংবা কবি হতে উৎসাহ দিয়ে থাকেন অন্য পেশার মত,
    কবি হওয়া মানে বখাটে হওয়া উচ্ছন্নে যাওয়া এটাই প্রচলিত ধারণা,
    স্কুল – কলেজে দু-এক কলম কবিতা লিখলেই হলো,
    নানা মন্তব্য,ছেলে কিংবা মেয়ে বিপথে চলে গেছে,
    হয়তো কারো সাথে প্রেম করছে কিংবা প্রেমে পড়েছে,
    প্রেমে না পড়লে কেও কবিতা লিখে এ ধারণাই যেনো সত্য,
    অভিভাবকদের গর্ব করে বলতে শোনা যায় না-
    তাঁর ছেলে কিংবা মেয়ে কবি হয়েছে,যেমনটা শোনা যায়-
    ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিসিএস ক্যাডার হলে,
    তাই কবিদের কোন পাঠশালা নেই,থাকতে নেই,
    সমাজে কবি’রা নিতান্তই অবহেলিত এক-পেশে,
    কবিদের দেখতেও বেশ উৎদ্ভট উসকো-খুসকো চুল,
    লম্বা দাড়ি কাঁধেতে ঝুলানো বেগ রং চটা প্যান্ট,
    কে এদের নিয়ে চলবে বলুন,এরা বড্ড বে-মানান,
    এদের পরিচয় করিয়ে দিতে সভ্য সমাজের নাক কাটা যায়,
    কখনো কখনো সমাজে এরা পাগল বলেও আখ্যায়িত হয়,
    কোন বাবা তাঁর রাজকন্যাকে কবি’র সাথে বিয়ে দিতে সহসা রাজি নন,
    যেনো এক বুক জ্বালা নিয়ে মেয়েকে পাত্রস্থ করছেন এমনটাই দৃশ্যমান ,
    মহা সংকটেও এ সমাজের কাউকে পাশে পাওয়া যায় না,
    বরং এমনও শোনা যায়- পাগলা’টা অবশেষে বিদেয় হলো,
    এত অবহেলা,এত তুচ্ছ-তাচ্ছিল্য,এত অপবাদ পেছনে ফেলে –
    কবি যখন তাঁর লক্ষ্যে অবিচল-
    ঘুণে ধরা সমাজ যখন সাহিত্যে অবদানের স্বীকৃতি দেয়,
    এ সমাজ কেবল তখনই তাঁদের মেনে নিতে শুরু করে,
    আর এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বিস্তৃতি না হওয়ার কারনে-
    কবিদের নিজস্ব কোন স্কুল -কলেজ-বিশ্ববিদ্যালয় নেই,
    যেখানে শুধু কবি’রা পড়বে আর নিজেদের মতকরে সৃষ্টি করবে মহা-সাহিত্যকর্ম।
    আর এত কিছুর মাঝে বিধাতা পুরো দুনিয়া কবি’দের জন্যে পাঠশালা বানিয়ে দিয়েছেন।
    বিধাতার অসীম দয়ায় কবি’দের পথ চলা দ্বিধাহীন সৃষ্টির লক্ষ্যে।

    15
    19 Comments
Skip to toolbar