-
কথা ও কলমে : মুহাম্মাদ আল-মামুন
তারিখ: ০২.১১.২১ ইং
কবিতা –:
ব্লকলিস্ট
—————-
একটা সময় দিনে কতবার তোমার প্রোফাইল পিক, কভারফটো দেখে দেখে দিন পার করতাম হিসেব নেই।
নতুন কোন প্রোফাইল পিক আপলোড হতেই তোমার ফোন।
ফোনের ওপাশ থেকে বলতে- এভাবে কেও প্যান্ট -শার্ট ইন করে,কি একটা বাজে কালারের শার্ট পড়েছো,হাতে ঘড়ি নেই কেন! চশমার ফ্রেমের কালারটা এমন কেন, আমার এসব পছন্দ নয়,যেভাবে বলছি সেভাবে চলতে হবে,নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে শিখো। কতবার বলবো এসব, কেউ তোমাকে দেখে বাজে কমেন্টস করুক সেটা আমার ভালো লাগে না।
আমি হেসে দিয়ে বলতাম-আমাকে কেমন লাগছে ছবিতে,
তুমি মুচকি হেসে বলতে খারাপ না,তবে এসব কালার পড়া চলবে না।
আমি তোমার মত করে নিজেকে গোছাতে চেষ্টা করেছি সবসময়।
নিজেকে বদলানোর অদম্য চেষ্টা শুধু তোমার জন্যে।
এরই মাঝে কেটে গেল কয়েকটা বছর।
এখন আর কেউ কারো প্রোফাইল পিক কিংবা কভার ফটো দেখতে পাই না।
ফেসবুক আছে শত-শত ফ্রেন্ড আছে শুধু নেই তুমি আর আমি!
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছি।
কেউ চাইলেই এ প্রযুক্তির যোগে এটা খুব সহজেই করতে পারে,
তুমিও সেই সহজ পন্থাটিই বেছে নিয়েছো অন্যদের মত।
তবুও মনের ভেতরটায় সবকিছু রয়ে গেছে একদম সতেজ।
এখনো মোবাইলে’র শব্দে মাঝরাতে ঘুম ভাংগে,মনে হয় এই বুঝি কোন ম্যাসেজ এলো তোমার কাছ থেকে।
সবাই ঘুমিয়ে থাকে আর আমি তোমার স্মৃতি হাতড়ে বেড়াই।
কতশত স্মৃতি ভিড় করে আঁধারের মাঝে,
দীর্ঘশ্বাস ফেলে পায়চারি করি চারপাশ
নক্ষত্রের মাঝে সোনালী দিনগুলো খুঁজি।
হয়তো ফেসবুক বেঁচে থাকবে অনন্তকাল শুধু থাকবো না তুমি আর আমি।
সময়ের আবর্তনে হয়তো দেখা হবে দু’জনার
চিনতে কি পারবে আমায়,যদি জানতে ইচ্ছে করে
কেন ব্লকলিস্টে রেখেছিলে আমায়। কি বলবে তখন!
তখনো কি আমার ভুল ধরবে,শুধরে দিতে চাইবে আমাকে।
হয়তো এমনও সময় আসবে প্রচন্ড মনে পড়ছে আমায়
নিঃসঙ্গতায় পাশে চাইছো মোবাইলটা হাতে নিতে চাইছো,ব্লকলিস্ট টা উঠিয়ে দিতে চাইছো,
কিন্ত তোমার শরীর অতটুকু শক্তির যোগান দিতে পারছে না।
পারবে কি তখন নিজেকে ক্ষমা করতে। অনুশোচনায় ছটফট করবে কিন্ত নিয়তি বাধা হয়ে দাঁড়াবে।
একবারের জন্যও কি বলে যেতে পারবে!
কেন আমার রেখেছিলে ব্লকলিস্টে।
জানি পারবে না ! কারন ব্লকলিস্টে আমি তোমায় রাখিনি তুমি আমায় রেখেছিলে।16 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010


প্রেম এক রুদ্ধ অভিমান।