Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 7 months ago

    “মুক্ত তবু বন্দি”
    — পি কে সরকার

    অলকানন্দা, তুমি বললে,
    আমি বদলে গেছি,
    তুমি যথার্থই বলেছো।
    এক উদ্ভট রোগে পেয়েছে;
    কি সে রোগ আমি জানিনে!
    শুধু এতটুকুই বলতে পারি,
    অগণিত মানুষের মিছিলে চলেছি,
    তবু লাগে একাকী।
    ফ্যাকাসে অনুভুতি;
    রংচটা সূর্য’ স্বপ্নিল আকাশে।
    ব্যাথাহীন বেদনা;
    ক্ষত নেই আঘাতে,
    নিরন্ত রক্তক্ষরণ হৃদয়ে।
    সে কথা অব্যক্ত ;
    তাই ভালো।
    কে বা কার তরে, সকলে নিজের তরে,
    মিছিলে চলেছে;
    কে বা কার দিকে তাকাবে,
    কোনো ফুরসত নেই।
    ভালো আছি, ভালো আছি এবং
    ভালো আছি।
    অনর্থক ভালো থাকা,
    ভালো থাকতে থাকতে এসেছে ক্লান্তি,
    মুক্ত তবু সকলেই বন্দি,
    অনর্থক সুখের বন্দিশালায়।
    অলকানন্দা, তুমি জানো কি?
    অভিযোগে, অভিযোগে এবং
    অভিযোগে-
    অভিযুক্ত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি;
    চার দশকের পাণ্ডুলিপি বিবর্ণ,
    আর কত কাব্য!
    অনুভুতি চুরি হয়েছে
    শেষ হতে চলেছে, ভালো থাকার নাটক;
    অলকানন্দা, তুমি যথার্থই বলেছো,
    আমি বদলে গেছি।

    12
    9 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar