Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 7 months ago

    কথা ও কলমে :মুহাম্মাদ আল-মামুন
    তারিখ: ০৩.১১,.২১ইং
    কবিতা –:
    অ-প্রেমের গল্প
    ———————
    হয়তো একই শহরে আমাদের বাস!
    কখনো আমার গলি মারিয়ে চলছো তুমি !
    কখনোবা তোমার গলি মারিয়ে চলছি অমি!
    তুমি হয়তো ভাবছো –
    “তোমার জন্যে অপেক্ষায় পথে দাঁড়িয়ে থাকবো!
    তোমায় দেখে পিছু পিছু হেঁটে যাবো!হাজারো লোকের মাঝে চিৎকার করে বলবো আমি তোমায় ভালোবাসি !
    তোমাকে ছাড়া আমি বাঁচবো না!আমাকে ছেড়ে যেও না! কক্ষনো না!তোমার অপ্রেমের কাছে কখনোই মাথা নত করবো না। ”

    “আমি ভুলে যাবো সব,তোমার চুম্বন,আশটে পৃশঠে জড়িয়ে থাকা স্পর্শ,বুকের মাঝে মাথা গোঁজে রাখা হাজারো রাতের স্মৃতি, সব! সব! ভুলে যাবো! আমার এক ফোঁটা চোখের জল কোটি শ্রাবণ হয়ে ভাসিয়ে নিয়ে যাবে সব! মুছে দিবে সবকিছু ! যা কিছু ছিলো তোমার, শুধু তোমার অপ্রেমের জন্যে।”

    “তুমি হয়তো অন্য কোন পুরুষের হাত ধরবে, মাথা গোঁজবে অন্য কারো বুকে, ফুর্তি করবে, পার্টি করবে এখানে-সেখানে ঘুরে বেড়াবে, আমি সব দেখেও তীব্র যন্ত্রণায় ছটফট করবো, তবুও তোমাকে কিছু বলবো না। তোমার অপ্রেম আমাকে একলা থাকতে শিখিয়েছে! একলা চলতে শিখিয়েছে। কোন ভাবেই তোমার প্রেম ভিক্ষা নয়।” নয় কোন আকূতি!

    হয়তো এভাবে কেটে যাবে দিন, মাস,বছর । কখনো দেখা হলে তোমায় বলবো-
    “একা একাও বেঁচে থাকা যায়,এই দেখো আমি দিব্যি বেঁচে আছি, কে বলেছে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, হাজারো দিন তো তুমি সাথে ছিলে না! তাই বলে আমি কি বেঁচে ছিলাম না, দিব্যি বেঁচে আছি, ভালো আছি !একা! একদম একা! ভেবোনা একা বলছি বলে একা আছি! তোমার অপ্রেম সাথে নিয়ে পথ চলছি, একদম একাকী! নিজের মত করে। সবকিছু বিসর্জন দিয়ে! শুধুই আমি আমাকে নিয়ে।

    13
    17 Comments
Skip to toolbar