-
“প্রেম প্রতীক্ষা”
বহুদিন হল,
নিজেকে দেখিনা আয়নায়
যা দেখি, তা তোমারি প্রতিচ্ছবি।
শেষ বিকেলের আলোয়
দীঘির স্বচ্ছ জলে প্রতিবিম্ব তোমার
প্রকম্পিত হয়ে মিশে যায় অশ্রুজলে,
আলো-আঁধারি সেই সাঁঝের বেলায়
আমাকে খুঁজি ফিরি
আমি তোমার মাঝে।
লাল চেলী, চন্দন বিবর্ণ হয়
শাঁখা, নোয়া, সিন্দূরও পরে রয়
বাসরের ফুল শুকিয়ে যায়,
তবু তোমার চোখে আমি
গত যৌবন পূর্ণ ফিরে পায়।
যতবার আরশীতে চায়
নতুন নতুন সাজ সজ্জায়
ততবার তোমাকেই দেখিতে পায়,
হ্রদয় পানে হৃদয় ছুটে যায়
কি কথা বলিতে চাই
তবু না বলাই রয়ে যায়।
জীবনের অন্তিমকালে,
যদি আর দেখা না হয় তোমার সাথে
তবু জেনো হেমন্তের পাতা ঝরা রাতে
রুপালী চাঁদের আলোয়
ছায়া হয়ে তুমি ছিলে মোর সাথে।
প্রতিক্ষণ হয়েছি প্রতারিত আমি
তবু প্রেম প্রাত্র হাতে
প্রতিক্ষার প্রহর গুনেছি
অনাগত সুখের আশায়।-
“যদি আর দেখা না হয় তোমার সাথে
তবু জেনো হেমন্তের পাতা ঝরা রাতে
রুপালী চাঁদের আলোয়
ছায়া হয়ে তুমি ছিলে মোর সাথি।” প্রেম এক অনন্য অনুভূতি। অসাধারণ কবিতা। প্রীতি ও শুভেচ্ছা কবি। -
-
Friends
Ayet Hossain Uzzal
@ayethossainuzzal
Emran Hasan Najmul
@emranhasannajmul
FAHIM REJA
@fahimreja
Arif
@arif1
মো.মাহমুদুল হাসান
@md-mahmudulhasan
Tamanna jahan Iqra
@tamannajahaniqra
Zahidul Islam Roni
@roni03
rukaiya rakhi
@rukaiyarakhi
Jannatul Ferdouse Ela
@jannatulferdouseela



খুব সুন্দর। প্রেম কবিতাকে নতুন পথ দেখায়। শুভেচ্ছা নেবেন।