-
তোমায় মনে পড়ে
খুব যেতে ইচ্ছে করে মাগো তোমার দেশে।
কেমন আছো, করছো টা কী.. জানতে ইচ্ছে করে।
সেথায় কি এমন পেলে যে আর তোমার আসতেই ইচ্ছে হয় না।
আচ্ছা, আমার মতো লক্ষীসোনা পেয়েছো কি খুঁজে?
নাকি বাবার সাথে আড়ি তোমার এখনও যায়নি মিটে।
মা, তোমায় দেখতে খুব ইচ্ছে করে।
কতটি দিন হয়েছে বলতো দাও না ঝুঁটি বেঁধে।
ও মা, বাড়ি আসো না তাড়াতাড়ি।
জানো মা, ঠাম্মি বলছে বাবার নাকি আবার দিবে বিয়ে।
কেন গো মা, ওরা বলে এমন!
বাবাটা ও ঠিক হয়েছে জানি কেমন!
ফ্যালফেলিয়ে তোমার ছবি শুধু দেখে
আর মাঝে মাঝে চোখ রুমাল দিয়ে মুছে।আচ্ছা মা, আমায় কথা কি একবার ও পড়ে না মনে?
হাসপাতালে গেলে আর এলে না কেন ফিরে?
আমি রোজ বালিশ ভিজাই তোমায় মনে করে।21 Comments-
@Prithula Zaman ধন্যবাদ।
-
@Drako Shajib.. Thank you
-
@Neel Tripura..ধন্যবাদ
-
@prity-karmakar মায়ের ভালোবাসা কি জিনিস জানি না । খুব ছোটবেলায় বাবা-মায়ের মাঝে বিচ্ছেদ ঘটে। আপনার লেখায় আবেগ আপ্লুত হয়ে পড়লাম। ইচ্ছে হয় ……… যাকগে ! চমৎকার লিখনী !
-
@prity-karmakar ভাগ্য যখন খেলা করে জীবনের সাথে; তখন সময়কে এপিটাফ ভেবে লড়াই এর জন্য প্রস্তুত হতে হয়। শুভকামনা আপনার জন্য। আর আপনার আরো লিখা পোস্ট করবেন। অনেক প্রাঞ্জল ও সাবলীল আপনার লেখা।
Friends
দীনবন্ধু মণ্ডল।
@dinobandhu
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
ISMAT JAHAN LIPI
@ismatjahanlipi
ঝরা ফুল
@sunilkumarlalon
Md Nurnabi Sarker
@nurnabi
Fardin Hosen
@fardin-hosen
Eftakhar Mahmud
@eftakhar-mahmud
Nusrat Jahan Suha
@suha




চোখটা ভিজে গেলো। কী দারুন লিখেছেন!