Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 7 months ago

    “সোনায় সোহাগা প্রেম”
    রুবা”

    আমার সোনায় সোহাগা প্রেম,
    তুমি আর নেই আগের মতন।
    হয়না আর মিষ্টি সে আলাপন,
    মনে নেই ভালো খারাপের যতন।

    স্বপ্নচারী মনটা করে জ্বালাতন,
    নেই সেথা দিন রাতের কথন।
    তুমি বিহনে বিষন্ন আজ হৃদয়,
    সে হুতাশনের নেই তল অতল।

    দিন যায় মাস যায় শুনিনি সে মধুস্বর,
    চোখের আড়ালে মন স্মৃতিতে কাতর।
    হাসিগুলোয় তুমি আমার অশ্রুজল,
    আসা-যাওয়ার সময়টায় নামুক বাদল।

    রাতেরা হানা দেয় ছড়িয়ে দাবানল,
    পতঙ্গ হয়ে স্বাধ হয় করি অবগাহন।
    হাজার সুন্দরে সব বুঝি অসুন্দর,
    উদাস মন ছুঁতে চায় হারানো প্রান্তর।

    এলোমেলো ভাবনা পিছু নেয় সারাক্ষণ,
    প্রেম গীতি ছন্দ খুঁজে খুলে আবরণ।
    কখনো ছিন্ন মন করে বিষাদ কোলাহল,
    মাথা চাড়া দিয়ে সাজে বিষ বৃক্ষের দল।

    10
    9 Comments
Skip to toolbar