Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 7 months ago

    কথা ও কলমে: মুহাম্মাদ আল-মামুন
    কবিতা–:

    কিছু বলতে নেই !!!
    ———————-
    আজকাল আপনি শুধু দেখবেন, শোনবেন,
    কিন্তু তা নিয়ে কিছু বলতে নেই।

    তথাকথিত বুদ্ধিজীবী একজন আরেক জনের ভুল ধরছেন,
    ঠিক ভুল ধরা নয় বলতে পারেন জ্ঞান দিচ্ছেন,
    এক ইতিহাসবিদ আরেক ইতিহাসবিদের নামে অভিযোগ তুলছেন,
    যে বেটা তুমি জাতিকে ভুল ইতিহাস বলে বিভ্রান্ত করছো,
    আপনি সাধারন মানুষ কিছুটা সত্য-মিথ্যা বুঝার ক্ষমতা তো আছে,
    আপনি শুধু দেখবেন, শোনবেন, কিন্তু সে ব্যাপারে কিছু বলতে নেই!!

    এক মাওলানা আরেক মাওলানা সাহেবের ভুল ধরছেন,জ্ঞান দিচ্ছেন,
    শুধু কি তাই! একজন আরেকজনকে অমুসলিম বানিয়েফেলছেন,
    আপনি সাধারন মানুষ, বিভ্রান্ত হবেন,সত্য জানলেও মুখ ফুটে বলতে যাবেন না,
    আপনি শুধু দেখবেন, শোনবেন,কিন্তু তা নিয়ে কিছু বলতে নেই।

    তথাকথিত কিছু মানুষ আছেন যারা বলেন –
    হুজুররা তো মানুষের যাকাত,ফিতরা ও দান এর টাকায় লেখাপড়া করে এ অবস্থায় এসেছে,
    এখন ওয়াজ-মাহফিল করে,দ্বীনের দাওয়াত দিয়ে টাকা নিচ্ছেন,
    এটা ধর্মের নামে অধর্ম নয়? শুধু কি তাই মস্ত বড় গুনাহের কাজ,
    যারা মাথার ঘাম পায়ে ফেলে আয় করে তা থেকে সরকারকে আয়কর দিচ্ছেন,
    কিংবা যারা জমির খাজনা দিচ্ছেন,পণ্য কিনে সরকারকে ভেট দিচ্ছেন,
    আর সেই সরকারি টাকায় যারা পড়ালেখা করে নিজেকে মস্তবড় জ্ঞানী বানিয়েছ,তথাকথিত আর কি!!
    তাঁরা যখন টকশো নামক বিনোদন অনুষ্ঠানে জাতিকে কিছু শলা-পরামর্শ দিয়ে সেখান থেকে টাকা নেন ,
    সেটা বুঝি বৈধ!তাতে কোন অন্যায় হয় না,অধর্ম হয় না,
    তাঁদের বুঝি দেশের প্রতি কোন দায় নেই!!
    আপনি বাপু সাধারন মানুষ ঠিক-বেঠিক কিছুটা বুঝেন,
    আপনি শুধু তাঁদের দেখবেন,শোনবেন,তবে তা নিয়ে কিছু বলতে নেই।

    লক-ডাউন চলছে যে বেচারা দিন আনে দিন খায়,
    পেটের জ্বলায় আয়ের একমাত্র সম্বল সেই রিকশাটা নিয়ে বেড়িয়েছে,
    আপনি বিশেষ প্রয়োজনে বের হলে চোঁখে পড়বে রাস্তার পাশে তা উলটিয়ে রাখা আছে,
    আর তার পাশ ঘেঁষে সাই -সাই করে চলে যাচ্ছে বড়লোকদের গাড়ি, তথাকথিত আর কি!
    বাসায় বসে টিভিতে এ নিয়ে নানা রিপোর্ট ও দেখবেন,
    রিকশাওয়ালার আত্ম চিৎকারে আপনার চোঁখেরও জল পড়বে,
    তাতে কার কি আসে যায়? আপনি বেচারা দুর্বল মনের মানুষ, আবেগ একটু বেশীই,
    আপনি সাধারণ মানুষ সব বিষয়ে নাক গলাতে নেই,এসব নিয়ে ভাবতে নেই আপনার,
    শুধু দেখবেন, শোনবেন কিন্তু তা নিয়ে কিছু বলতে নেই।

    অপকর্ম করে পাড় পেয়ে যাচ্ছে, আপনার চারপাশে নেহায়েত এদের সংখ্যা কম নয়!
    অন্যদিকে দায়িত্বশীল জায়গা থেকে ভালো কাজের মূল্যায়ন বা স্বীকৃতি পেতে পেতে অনেকেই হয়তো পরপারে চলে যাবেন,
    মরণোত্তর পুরষ্কার হাতে পরিবারের সদস্যরা কবরের পাশে বসে কাঁদছেন,
    আপনি সাধারণ মানুষ, এমন দৃশ্য বা ঘটনা দেখবেন, অবাক হবেন,মনে মনে সহমর্মিতা জানাবেন কিন্তু এ নিয়ে কিছু বলতে নেই।

    রাত-দিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছেন যারা,
    তাঁদের জন্য উপরে উঠার সিঁড়িটা বড্ড পিচ্ছিল পুরো জীবনটাই দীর্ঘশ্বাসে ভরা,
    যে আসনটি যোগ্য ব্যক্তি পাওয়ার কথা সেটা অযোগ্য ব্যক্তি আঁকড়ে ধরে বসে আছে,
    আপনি সাধারণ মানুষ,এমন কিছুতে আপনি হয়তো বিব্রত হবেন, আফসোস করবেন তাঁদের জন্য,কিন্তু কিছু বলতে নেই।

    নিত্য পণ্যের দাম বাড়বে, আয়ের সাথে ব্যয়ের হিসেব মেলাতে পারবেন না,আয়টা ঠিক তালমিলিয়ে বাড়ছে না, বাঁচতে হলে একবেলা না খেয়ে থাকুন, হাপিত্যেশ করোন, রাগে নিজের মাথার চুল নিজেই ছেঁড়োন, প্রতিবাদের ভাষা চেপে যান।আপনি সাধারণ মানুষ, শুধু দেখবেন,কিন্তু কিছু বলতে নেই।

    আপনি সাধারণ মানুষ বলে-
    আজকাল শুধু দেখে যাবেন, শোনবেন, মনে মনে আফসোস করবেন,দীর্ঘশ্বাস ফেলবেন যেনো শব্দ না হয়,নিজের প্রতি নিজেরই ঘৃণা হবে,একটু স্বয়ে যান, সবকিছু আপনার দেখতে নেই, শোনতে নেই , তা নিয়ে কিছু বলতে নেই।
    আপনি সাধারণ মানুষ দৃষ্টিহীন হয়ে যান, বধির হয়ে যান, চুপ করে থাকার অভ্যেস করোন তবেই আপনার ভালো।

    16
    18 Comments
Skip to toolbar