-
৯/১১/২০২১
“আকাশের বিশালতা”আকাশকে শুধালাম
“আমায় একটু নীল দিবে??”
বললো আকাশ
“নীল দিয়ে কি হবে??”আমি বললাম-
“নীল আমার ভীষণ প্রিয়-
কিছু নীল গায়ে জড়াবো,
কিছু দিয়ে নীল খাম বানিয়ে
প্রিয়তমকে ভালোবাসার পত্র পাঠাবো।।কিছু দিয়ে আমি একটা আকাশ বানাবো
সেই আকাশে মেঘের দল ছুটে বেড়াবে,
কখনো চাঁদ জোছনা বিলাবে
কখনোবা ঝাঁকে ঝাঁকে পাখিরা ছুটে বেড়াবে।।এভাবেই আমার একটা আকাশ হবে”
তখন, বলবে আকাশ-
“এভাবে আকাশ পাওয়া যায় বুঝি!!!
তোমাকে নীল নয়
পুরো আমাকেই দিয়ে দিব।।”9 Comments-
@Drako Shajib নীল আমারো খুব পছন্দের।
-
বন্ধু @Prithula Zaman নীল নিয়ে তাহলে একটি কবিতা হয়ে যাক।
-
@Drako Shajib কবিতা আর আমি!! গদ্য, প্রবন্ধ এর মাঝামাঝি কিছু একটা লেখার চেষ্টা করি এর বাইরে আমার হাত চালানোটা মুশকিল।
-
আমারো একি হাল বন্ধু। কবিতা লিখতে গেলে মাথা ভীষণ ফাকা হয়ে যায়। ছন্দ মেলাতে অর্থের গোলামাল হয়। কবিতা দিয়ে মনের ভাব প্রকাশে আমি বড়ই দুর্বল। তাই আর সাহস করিনা। এরচেয়ে গদ্য ঢের সহজ মনে হয়। কল্পনাকে সহজ ভাষায় বাক্যের পর বাক্যে জুড়ে দিলেই ব্যাস একটা গল্প হয়ে যায়। @Prithula Zaman
Friends
Nayeim Sheikh Kabir
@nayeim
নাজমুছ ছাকিব
@sakibn1975
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Arshadul Khan Tuhin
@arshadul-khan-tuhin
Foyzur Khan
@foyzur-khan
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
Jubayer Al Mahmud
@jubayer



অনবদ্য! নীল আমার ভীষণ প্রিয়। শুভেচ্ছা নেবেন।