Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 5 years ago

    এ শহর অচেনা !
    সোহেল নেওয়াজ

    এখনো অচেনা শহরে, খুঁজছি নিজেকে!
    জন্মের অস্তিত্ব খুঁজে, কিংকর্তব্য বিমুঢ়,
    নিজেকে অর্বাচীন মনে হয়।
    সকাল থেকে নিশীথ, একি হুল্লোড়
    মনন মানসে দৈন্য, ক্ষুদ্রতার কংক্রিট।
    অস্তিত্বের সর্বনাশা খেলায়
    মনুষ্যত্ব ভূলন্ঠিত ।
    আমাদের ভালোবাসা
    এখন শহরের মতো!
    ধুলো মলিন গন্ডি বদ্ধ।
    নগরের নাগরিক অধিকার
    চেনা মুখেরই প্রতিনিধিত্ব করে!
    আমরা আমাদের ক্ষুদ্রতায়
    বৈশ্বিক সবুজ দেশে অপরিচিতো।
    ঝুলছে আমাদের ভাগ্য, সুপ্রসন্ন
    দৃষ্টির আশায়! রাষ্ট্রের রুগ্নতা
    শরীরে ভগ্ন কাঠামোতে বেড়েছে
    মানুষের আয়ু। অন্ধকারেও আলো
    ঝলমলে দেশ ! পকেট হাতড়ে দেখি
    শূন্য, তবুও নীলিমায় উড়ছে আকাশ!
    আমাদের চোখ আছে তবুও নক্ষত্রগুলো গ্যালাক্সির গতিপথে ভিন্ন জগৎ! ভীষণ ডামাডোল, তচনচে ভস্মীভূত শহরের আঁখি, দেহটা দাঁড়িয়ে আছে।
    অজস্র মানুষের ভীড়ে! সংকল্প ব্যক্ত
    করে মৃত্যুর আদেশের বিরুদ্ধে!
    ভগ্ন হৃদয়ে””””””’!

    5
    2 Comments
Skip to toolbar