Profile Photo

RDOffline

  • RDristy
  • Profile picture of RD

    RD

    • 5 years, 7 months ago

    প্রিয় কৃষ্ণকলি,
    আজকে বিকেল থেকেই প্রচুর বৃষ্টি পরছে। অসময়ের বৃষ্টি গুলোকে হয়তো একটু বেশিই ভালো লাগে।মেঘে মেঘে ঘর্ষন হয়, আকাশে বিদ্যুৎ চমকায় আর তারপর বৃষ্টি শুরু হয়। আচ্ছা এর সাথে তোমাকে মনে পরার কি connection? আমি সত্যিই খুঁজে পাই না। তবে এই বৃষ্টি তোমাকে আমার কাছে ফিরিয়ে দেয় বারবার।
    তোমার আর আমার তো এতো পার্থক্য! তবুও তোমাকে আমার করার কি দীর্ঘ প্রতিক্ষা আমার! আমি ধবধবে সাদা আর তুমি শ্যামবর্ণ। আমি চিরকাল স্বপবান মানুষ আর তুমি বেখেয়ালি। আমি ভালোবাসি বৃষ্টি আর বৃষ্টিতে তোমার আসে জ্বর। আমি ভালোবাসি দুধ চা, তোমার ভালোবাসা লেবু চা। ওহ্ তুমি আবার ভালোবাসাই পছন্দ করো না.. কেনো? জীবনে ভালোবেসে ঠকেছিলে নাকি? একদিন কথায় কথায় বলেছিলাম তুমি আমার কৃষ্ণকলি, বা বা সেকি রাগ তোমার! আকাশ ছোয়া অভিমান। তুমি সেদিন কৃষ্ণকলির মানে বুঝেছিলে। আমি জানি উল্টো টাই বুঝেছিলে। অথচ এতোদিনের জমিয়ে রাখা ভালোবাসা কিন্তু তুমি আজও বুঝলে না।
    সূচনা সব সময় কৃষ্ণকলির মানে রং উপহাস করা না। বরং তার পেছনে লুকিয়ে ছিলো তোমারই জন্য উপমা। বোঝো তো ভুল বোঝো কেনো? জানো পৃথিবীটা আজ ভরে গেছে সিরিয়াস মানুষে কিন্তু এর মাঝে তোমার পাগলামো দেখি মুগ্ধ হয়ে। মনে হয় তোমার মতোন একটা পাগল মানুষ.. নাহ তোমার মতো না.. এই পাগলিটাকেই যদি পেতাম!! তেমা ছাড়া রাত দিনের হিসেব টা অহেতুক নিয়ম ছাড়া আর কিছু না। আমি ভেবেছিলাম আমাকে তুমি বুঝবে, ভালোবাসবে।
    সেবার মেলায় মাটির পুতুলটা কে যেমন যত্ন করে তুলে নিয়েছিলে, আমাকেও সেভাবে কাছে ডেকে নিবে কিন্তু পুতুল টাকে যেমন ফেলে এসেছিলে তেমনি আমাকেও ফেলে দিবে ভাবি নি! কাছে নিলেই না।। আর ফেলে কি দিবে! এতো careless কেনো তুমি? আজও কানের দুলটা কেথায় রেখেছো মনে পরে নি! নাকি কপালের টিপ পরতে ভুলে গেছো! টিপ পরলে তোমাকে কিন্তু দারুণ লাগে। পরো না কেনো? আচ্ছা আজো কি হাতে মেহেদী একাই পরেছো? সুন্দর হয়েছে? নাকি সবার চোখের সুন্দরটা আজো ভালো লাগছেনা!!!!! আচ্ছা, বিয়ের পর তেমার বরের care করবা তো? নাকি তখনও এমন বেখেয়ালি থাকবা! আমার কিন্তু বেখেয়ালি বউ ই দরকার ছিলো…….!শেষ একটা প্রশ্ন করি। ভালোবাসা যখন তোমার পছন্দই না তাহলে বিয়েটা করছো কেনো???
    ইতি,
    গল্প।

    1 Share
    16
    15 Comments
    • খুব সুন্দর। গল্প ও কবিতার একটা ভাল মিশ্রণ ছিল লেখায়।

    • মুগ্ধতা একরাশ।

    • মনের কথা বনে ছড়াও। কালো মেয়েও ভাল। কিন্তু সেতো তোমাকে ভালোবাসে না এখনো। এই দোটানা লেখাটাকে সুন্দর করেছে। চালিয়ে যাও। ধন্যবাদ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 11 Aril 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ আপনার লেখাটি এখানকার এডিটর-বৃন্দের মত অনুসারে একটি ভালো ও উন্নতমানের লেখা।

      তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা আমাদের সাথে শেয়ার করে
      মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত।

    • সুন্দর লেখা আগামীর শুভেচ্ছা

    • শুভেচ্ছা শুভকামনা !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 30 May 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 01 March 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 09 December 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 10 September 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 22 June 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 13 August 2026 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar