Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 7 months ago

    সময়ের সুর”
    রুবা”

    বিকেল শেষে সমুদ্র তটে,
    হারায় দিন ঢেউয়ের তালে।
    কেউ তারে ধরে রাখে ফ্রেমে,
    কেউবা প্রহর গুণে দিনের শেষে।
    আনন্দের ক্ষণেরা পিছু ডাকে,
    এইতো সেদিন এসেছি এ ঘাটে।
    আঁকড়ে ধরে ডেকে যায় গাঙচিলে,
    স্বজন হারানো যাতনার আক্রোশে।
    সময়ে কতো আপন আশেপাশে,
    আলো হতে বন্দী সব আঁধার বলয়ে।
    ফুরিয়ে যায় সময় দেখা অদেখার ভিরে,
    এলেবেলে ভাবনায় ভাসে মন সুদূরে।
    অনেক সংখ্যার গুনন শেষ হয় ক্ষণিকে,
    কোথাও ডাহুক ডাকে একা একা বেলাশেষে।

    8
    7 Comments
Skip to toolbar