Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • অন্তরে আছ মুজিব
    ************** স্মৃতি রানী রত্না

    তুমি অম্লান, তুমি অমর,
    তুমি সকালের সোনালী সূর্য।
    তুমি অক্ষয়, তুমি নশ্বর,
    তুমি দুর্বার রণ তূর্য।।

    তুমি অসীম, তুমি মহান,
    তুমি বাঙালির চির গর্ব।
    তোমার রক্তের এই স্বাধীনতা,
    কেউ করতে চাইছে খর্ব।।

    তুমি ছুটে চলা অনন্ত বীর,
    তোমার লক্ষ্যে তুমি সর্বদা স্থির।
    তুমি উদিয়মান উজ্জ্বল নক্ষত্র,
    তোমার কাছে নত করি শীড়।।

    তুমি করিগর, তুমি সৈনিক,
    তুমি বাঙালির জাতির পিতা।
    তোমার ইশারায় স্বাধীন আমরা,
    দগ্ধ হয়েছে রাজাকারর চিতা।।

    তুমি উচ্ছাস, তুমি ভাস্মর,
    তুমি বাঙালির অনুপ্রেরনা।
    তুমি জাগ্রত, তুমি মহিয়ান,
    সারা বিশ্ব তোমায় ভুলবেনা।।

    তুমি উচ্চগিরি পর্বত শৃঙ্গ,
    তুমি সমূদ্রের উত্তাল ঢেউ।
    তোমার স্বাধীন বাঙলার সন্তান আমরা,
    রুখতে পারবেনা কেউ।।

    তুমি অসমাপ্ত, তুমি নবীন,
    তুমি লাখো বাঙালির জয়উল্লাস।
    তোমার স্মৃতিতে আজো খুজে পাই,
    নতুন সম্ভাবনার প্রায়াস।।

    বাংলার বুকে সুবাসিত আজো,
    তোমার দেয়া ভাষন।
    কোটি মানুষের হৃদয়ে রবে,
    তুমি সারাটি জীবন।

    তুমি বাঙালি জাতির পিতা,
    তুমি মহানায়ক, তুমি চিরঞ্জিব।
    তোমারি স্মরনে শ্রদ্ধা জানাই,
    হে বঙ্গবন্ধু শেখমুজিব।।

    1 Share
    18
    15 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar