-
প্রার্থনা
সাব্বির আহমেদহে প্রভু
দয়াময় সর্বশক্তিমান,
দূর করে দাও সহিংসতা
দেশে বিরাজমান।
সব মানুষের অন্তর আছে
তোমার নিয়ন্ত্রণে,
তুমি প্রভু অদ্বিতীয় গাইছি
তোমার শানে।
ইনসানিয়াত দাও ভরে
সব মানুষের অন্তরে,
মায়ার বাঁধন সম্প্রীতি দাও
সকল ঘরে ঘরে।
প্রতিহিংসার দাবানলে
ভষ্মিভূত দেশ,
রক্ষা করো দয়াল প্রভু
করুণার অশেষ।
নৈতিকতার অবক্ষয়ের
সীমারেখা হল পার,
ক্ষমতার প্রতিযোগিরা এখন
ধারেনাতো কারো ধার।
যারে চাও তুমি দাও ক্ষমতা
যারে চাও কর হীন,
সব ক্ষমতার উৎস তুমি
বাকি সব হয় বিলিন্।
সকল জীবের আহার যোগাও
তুমি অন্নদাতা,
বিপদে মোরে রক্ষা করো
ওহে পরিত্রাতা।
যেই নামেতে ডাকি তোমায়
সেই নামে দাও সাড়া
উপাসনা না করি যেন
ভুল পথে, তুমি ছাড়া।
সত্য ন্যায়ের পথে রাখো মোরে
হে অধমের আশ্রয়,
আমার হৃদয় না দেয় যেন
মিথ্যাকে প্রশ্রয়।
আমার সকল ইচ্ছা যেন
তোমাতেই দেই সপে।
মরণ আমার হয় যেন প্রভু
তব নাম জপে জপে।
শেষ বিচারের আদালতে
তুমি হবে কাজী,
ভয় কি আমার হাশর মিজান
যদি তুমি থাকো রাজি।6 Comments
Friends
Syeda Tahmin Ara
@tahmina-s
MD AKRAMUL HOQUE
@akramul-here
MD AMAN ULLA
@aman06
Farhana Nawrin (Sumi)
@nawrin
Omar Sani
@omar-sani
RITON MOSTOFA
@riton
Mustafa Nazmus Sakib (Zubair)
@mustafasakib
Md.Akram hosen
@hosen
Arefeen
@arefeen


অসাধারণ