-
সাহিত্যের হাত ধরে ভাষা বিকশিত
বিদ্যালয় তোমাকে শুধুই ভাষা শিখাতে পারে। কী সেই ভাষা? জানার, বোঝার ভাষা।
গনিত একটা ভাষা, বস্তুকে বোকঝার। ধর্ম কিছু ভাষাসমষ্টি; যা শ্রষ্টাকে চিনতে শেখায়।
কিছু বর্ণ, কয়েকটি চিহ্ন এবং অনেকগুলো সূত্র তুমি জেনে নিতে পারো বিদ্যালয় থেকে; কিন্তু তা সবার সামনে তুলে ধরতে হলে আশ্রয় নিতে হয় সাহিত্যের। একারণে বলা হয়, সব ধরনের লেখাই সাহিত্য।
অষুধ কোম্পানির লিফলেট থেকে ধর্মগ্রন্থ, রাজনৈতিক ইস্তেহার, শ্লোক, উপদেশ; গান-বাজনা, চলচ্চিত্র—সবই ভাষ্য; সাহিত্যেরই নানা রূপ।
যেমন, আপনি যাখন লেখেন—পেপে; ওটা পেপে নয়—কয়েকটি বর্ণ মাত্র। কিন্তু ওই শব্দটি দেখা মাত্র পাঠকের মনে রসলো ফলটার নানা ছবি ভেসে ওঠে।
যখন লেখেন, ‘পাখি পাঁকা পেপে খায়’—উপলব্ধিতে শিশুরা হেঁসে ওঠে; আর বলে—আমিও পেপে খাবো।
এখানেই শব্দসমষ্টি সাহিত্যে রূপলাভ করে।
একারণে সাহিত্যিকের দায়িত্ব অনেক। প্রতিটি শব্দই তাকে যাচাই করে নিতে হয়; সৃষ্টি করতে হয় নতুন শব্দমালা, যা পাঠককে আলোড়িত করে।#সাহিত্য সন্দেশ/ ৩। চলবে…
18 Comments
Friends
Kishor Kanok
@kishorkanok-2
Shahajahan Tapu
@shahajahantapu
জুলহাজ আলী জীবন
@julhaj
গোলাম রাব্বানী
@rabbi-2
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
আজহারুল ইসলাম তালহা
@ajharul
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
নতুন করে শুরু
@amrin-shimu


চমৎকার