Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • বাবা এখন কেবলই আসে কল্পনায়
    ঠিকানাহীন অরণ্য (ভবের তালে)

    একা হাটতে হাটতে বারেবার হোঁচট খাই
    সে কবে একটা ভরসার হাত ছিলো
    স্নৃতি ঘাটতে ঘাটতে কৈশোরে ফিরে যাই
    এই যেন বাবা ফিরে এলো।

    বাবা! কতদিন তোমায় বাবা বলে ডাকা হয়না
    জীবনের ধাপে ধাপে পড়ে গেলে কেউ আজ ওঠায়না
    তুমি কি কিছুই দেখতে পাওনি?
    তোমার পরিত্যক্ত কিছুই তারা দেয়নি
    তারাতো তোমারই দাদা ছিলো!

    আজ কত বড় হয়ে গেছি, তবু দেখো কত অসহায়
    তুমি আমাকে অংক কষা শেখাতে
    পানের পিকে লাল হয়ে যেতো বইয়ের পাতা
    অল্প অল্প লজ্জা পেতাম যখন স্নান করাতে
    নখ কেটে দিয়ে ঘুরতে নিয়ে যেতে আমায়।

    কতদিন হলো প্রাণভরে তোমাকে আর দেখিনা
    আজ আমার জীবনে তোমার বড় প্রয়োজন
    বাবা! ও বাবা! ‘কাছে আয়’ বলে জড়িয়ে একটু আদর করোনা!
    তোমাকে ফিরে পাওয়ার আনন্দে দেখ কত বড় আয়োজন।

    সবাই যখন ডাকে বাবা বলে
    চোখটা কেমন যেন ঝাপসা ঝাপসা লাগে
    তোমার নামের শুরুতে ‘প্রয়াত’ লাগালে
    কেন যেন মনে বিদ্রোহ জাগে
    বাবা কি কখনও প্রয়াত হতে পারে?

    যখন সিদ্ধান্তহীনতার সাগরে হাবুডুবু খেতে থাকি
    কাছের অনেক মানুষের অর্থহীন চেহারাগুলো
    বানী শুনিয়ে দিয়ে পালায় যেন সব দায়িত্ব সাড়া হলো,
    তখন তোমাকে গলা ফাটিয়ে চিৎকার করে ডাকি।

    বাবার চেহারা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়
    যেন কোন এক ইশারায় পিছু নিতে বলছে আমায়
    সুবোধ বালকের মত অনুস্বরণ করে
    হঠাৎ বাবাকে দেখি যায় যে সরে সরে
    একসময় কোথায় যেন অদৃশ্য হয়ে যায়
    কবরের পাশে আমি একা দাড়িয়ে ঠাঁয়।

    একি স্বপ্ন ছিলো না কি অদৃশ্য জগতের হাতছানি?
    নাকি স্নৃতির সান্ত্বনা প্রদান?
    যেন বলতে চায় বাবাকে একমুহুর্তও সে ভোলেনিি
    নাকি পিতা-পুত্রের স্বর্গীয় বন্ধনের টান?
    যে টান আমাকে গোরস্থান পর্যন্ত টেনে নিয়ে যায়?
    একা নিশ্চুপ দাড়িয়ে
    দেখি প্রিয়জন যায় হারিয়ে
    চোখের কোনে অজান্তেই বাঁধভাঙ্গা জল গড়ায়।
    বাবা আমার কেবলই এখন আসে কল্পনায়।

    7
    4 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar