Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • একলা পাগল-ভবের তালের গান
    ঠিকানাহীন অরণ্য

    একলা পাগল গাঙ্গের কাছে ভাবছি বসে
    মানবতা যাচ্ছে কেমন করে ধ্বসে
    হ্যমিলনের বাঁশির পিছে ছুটছে মানুষ পালে পালে
    করছে মানুষ, দেখছে যা তাই, চলছে সবাই ভবের তালে।

    হৃদয় জুড়ে কল্পনার গল্প লিখি
    তোমরা ডাকো পাগল বলে
    কষ্ট আমি কোথায় রাখি ।।

    স্বপ্নীল দুনিয়ায় * উড়তে মন চায় ।।
    শান্তির জীবনে * অযান্ত্রিক মানবতায়।

    আজ আত্নার হয়েছে নিধন
    বিশ্বাষ হয়েছে ধর্ষণ ।।

    নীতিগুলো সব রুপকথা হয়ে হারিয়েছে অতীতকালে।

    তুমিও কি আমার মত ভাবছো বসে?
    পড়লে কেন আমার মত তুমিও রোষে? ।।

    এসো বন্ধু এই পারে
    মানবতার সংসারে।।

    মিথ্যের মাঝে সত্যের ঠাঁই হয়েছে কি কোনকালে?

    7
    3 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar