-
তুমি আছো তাই
ঠিকানাহীন অরণ্য (ভবের তালে)জীবন নাটকের কালো আসমানে ক্ষণিকের শুভ্র ছটা
সামান্য রসদে গভীর জলে চলে যাবে দিন ক’টা?
কাঁঠের মাস্তুলে ঘুন ধরেছে মরচে পড়েছে আশায়
আর কত পথ পাড়ি দিলে পরে পা রাখা হবে ডাঙায়এই বুঝি শেষ হলো ঝড় বিশাল সমুদ্র মাঝে
হয়তো আর একটু গেলেই তটে পৌঁছুবো সাঝে
যত কাছে আসি, তত দুরে দেখি, সীমানা হারিয়ে যায়
নিয়তির ঘোর অমানিশায় দিক হীন অসহায়।চমকে ওঠে, ফের কি যেন, আশাগুলো প্রাণ পায়
আলোর দ্যুতি ছড়ায় সখী, যেন শুঁকতারা চমকায়
থেমে যায় তুফান, জেগে ওঠে ধরা, প্রেয়সী ধরে গান
প্রাণের ফোয়ারায় আঁছড়ে পড়ে প্রকৃতির কলতানভবের তালে, ছুটে যাই সেথা, যেথা নিয়ে যায় সূর
নিবিড় মিলনে, আত্মা মন্থনের স্খলন আহ্ কি মধুর!
দেহ খাঁচাতে, বন্দী পেমিক, পায়না কভু সেই সুখ
ভালবাসা নয়- মেকী প্রণয়, যত সব চামড়ার অসুখ।চোখ না খুলে, না ছুৃঁয়ে দেহ, যদি মিলন না ঘটাতে পারো
হারিয়ে যাবে, সময় স্রোতে, কেউ হবেনা কখনই কারো
অনেক কথাই না বলেও মুখে ধ্যানে বলে দেয়া যায়
আত্মার প্রেম এ মহৎ সাধনা, শুধু আত্মাই শুনতে পায়।যন্ত্রের ভেতর দুটি আত্মার সংযোগ হয় যখন
দেহতে আসে নতুন শক্তি চিরস্থায়ী আলোড়ন
দুর সীমানা কাড়বেনা আর দুজনার বন্ধন
জাগতিকতার নিধনে রয়েছে আত্মার সংশোধন।বুঝতে পারি প্রিয়া আমার বেঁচে থাকার সঞ্জীবন
তোমরা দেখি বলছো হেসে পাগলের আলাপন
যদি না হও পাগল প্রেমে সব সাধনাই বিফলে
একই ছাদে সারাজীবনের সবটুকুই রসাতলে।আর কত পথ পাড়ি দিতে হবে নেই জানার দরকার
যদি থাকো পাশে হৃদয় কুঁটিরে তবে সাজবে সংসার
চোখ মেলে দেখি অথৈ সাগরে জীবন যুদ্ধে রত
তুমি আছো তাই ঘোর অমানিশা আলোয় পরিণত।।।5 Comments

ঠিকানাহীন অরণ্য -
লেখক
আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ
কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ
প্রেম আমার ধর্ম, ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ
আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে
জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?
আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---
Friends
Md.Khaladur Rahman (অনল)
@wanol
পরিমল রায়
@parimal-roy
Rejwana Khan
@rejwana-khan
Shovan Khan Sabuz
@methopath
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
ইফতিশা খানম
@eftishakhanam
Reazul Kabir
@reazul-kabir


চমৎকার