Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 7 months ago

    প্রেম-প্রীতি
    রুবা”

    শুনিনি কভু প্রেমগাঁথা,
    পড়িনি কারো প্রেমের লেখা,
    তবু প্রেম প্রেম অনুভূতি সখা,
    পিছু ডাকে মোর চিত্তে সারাবেলা।

    যেনো নিতি নৃত্যে নাচে মোর পথে,
    হাত দুটি ধরে নিয়ে যায় সাথে,
    জীবনে ঘোর এনে আঁকাবাঁকা প্রান্তরে,
    যেথায় সে বাস করে নিভৃতে নিরজনে।

    অচেনা ঠিকানা তবু মায়া যায় ছুঁয়ে,
    সেথা ভালোবাসা পরে চুয়ে চুয়ে,
    প্রেম তটিনীর গাল বেয়ে বেয়ে,
    যেথা আকাশ ছুটে ‌‌অজানা কল্লোলে।

    প্রিতি সব কান্না হয়ে ঝরে পরে,
    দুটি চোখে শান্ত শিশির রয় চেয়ে,
    ভালোবাসি বলে সে হাত বাড়াবে,
    সে ভাবনা থেমে থেমে আসে ভালে।

    বয়ে যায় আবেশ স্ফূলিঙ্গ হয়ে,
    প্রেম দোলা দেয় কারণে অকারণে,
    থমকে গেছে সময় আজ প্রেমের তরে,
    পোড়া অনুভবে বুঝি সৃষ্টিরা থেমে গেছে।

    9
    8 Comments
Skip to toolbar