Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • ধিক
    **** স্মৃতি রানী রত্না

    আমার মায়ের ভাষা নিয়ে,
    খেললো যারা খেলা,
    আমার ভাইয়ের রক্ত দিয়ে,
    গড়লো সাগর মেলা।।

    আমার বোনের সিঁথির সিদুর,
    নিলো যারা কেড়ে,
    আমার দেশের নিষ্পাপ শিশু,
    যারা দিল মেরে।।

    আমার ভাইয়ের সোনার সপ্ন,
    ভাঙলো যারা হাতে,
    কিশোরির সম্মান লুট করেছে
    আধার কালো রাতে।।

    আমার বাবার বিশ্বাসকে
    যারা দিয়েছে ভেঙ্গে.
    এদেশের বুকে শোকের ছায়া.
    যারা দিয়েছিলে এনে।।

    মায়ের বুকে দিয়েছে যারা,
    শত আঘাতের চিহ্ন,
    ওরাতো মানুষরুপি হায়না,
    পিচাশ শকুনির মত কেহ।।

    স্বামী হারা রমনির
    বিলাপের কারন যারা,
    বাংলার মাটিতে নিজেকে লুকিয়ে
    রাখবে কত তারা।

    আমার বন্ধুর নিথর দেহ
    টুকরো করেছে শত,
    দেহাই তাদের ছার দিওনা
    বাঁধা আসুক যত।

    যাদের কারনে রক্ষা পায়নি
    আমাদের জাতির পিতা,
    শেখ রাসেল, জামাল, কামাল
    আমাদের বঙ্গ মাতা।।

    রফিক সফিক সালাম জব্বার
    নাম না জানা কত বীর,
    যাদের জীবন নিয়েছে কেড়ে,
    ওরা লোভী,নত হোক ওদের শীর।

    পিচ ঢালা কালো পথটাকে
    রক্তে করেছে রঙিন,
    তারা এখন দখল করতে চায়,
    বাংলার আসমান জমিন।

    তারাই সাজে মুক্তিযোদ্ধা,
    খাঁটি স্বদেশ প্রেমিক।
    এই ইতিহাস যারাই গড়ুক,
    তাদের জানাই ধিক।।

    16
    11 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar