-
কালো মেয়ে
আচ্ছা! কালো হয়ে জন্ম নেয়া কি অপরাধ?
তাহলে কেন কালোদের সাধ-আহ্লাদ বিসর্জন দিতে হয়?
এমনকি বাড়ীর ভেতরেও কালো মেয়ে হলে
আচরনে আচরনে সকলেই যেন ইশারায় বলে
তুমি কালো! কেন কালো বলে কি আমার নেই কোন সাধ?সাজ-গোজ করে বান্ধবীরা অনুষ্ঠানে যায়
কিছুদিন আগে আমিও তাদের সাথে এক বিয়েতে যাই
আঁড় চোখের চাহনী বুকেতে শেল বিঁধায়
এখন কোথাও যেতে বললে বলে দেই হাতে সময় নাই
কারন বাড়ীর সব কাজ আমাকেই করতে হয় তাই।এক ছেলেকে খুব ভালো লাগতো কিন্তু সাহস হয়নি এতদিন
সেদিন সাহস করে বলেই ফেললাম, এই এদিকে শোন!
তোমাকে আমি খুব ভালোবাসি – আছে কি পছন্দ অন্য কোন?
অট্টহাসিতে বন্ধুদের ডেকে বলে আমি না কি আলকাতরা লাগানো টিন
আচ্ছা আমার কি কোন হৃদয় নেই? নর্দমাভরা ডাস্টবিন?কোকিলও তো কালো কিন্তু তার সুরে করে ফাগুন আসে
আমার দু চোখেও তেমনি ভালোবাসা পাওয়ার স্বপ্ন ভাসে
ভাবি, সম্পর্কের বাজারে কি কেবল সুন্দর দেহের মূল্যই পাওয়া যায়?
আত্নার অস্তিত্ব, অনুভূতি আর ভালোবাসা কি ধুঁকে ধুঁকে প্রাণ হারায়?
কালো মেয়ের ভাগ্যগুনে বিয়ে হলেও পরিণত হতে হয় জীবন্ত লাশেসেদিন এক মাঝবয়সী লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসে
লোকটি নাকি অনেক টাকা যৌতুক দাবী করেছে
শুনে বাবাও বলে উঠলেন, ‘কপাল পোড়া মেয়ে!’
আমি কাঁদি আর বলি যখন জন্ম দিয়েছিলে নাওনি কেন চেয়ে
বিধাতার কাছে সুন্দরী এক মেয়ে? যাকে বিক্রি করতে অনেক টাকা দিয়ে?7 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 November 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

ঠিকানাহীন অরণ্য -
লেখক
আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ
কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ
প্রেম আমার ধর্ম, ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ
আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে
জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?
আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---
Friends
Md.Khaladur Rahman (অনল)
@wanol
পরিমল রায়
@parimal-roy
Rejwana Khan
@rejwana-khan
Shovan Khan Sabuz
@methopath
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
ইফতিশা খানম
@eftishakhanam
Reazul Kabir
@reazul-kabir



একদম ই অপরাধ না