Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • প্রকৃতি
    ***** স্মৃতি রানী রত্না

    তুমি নাকি কাউকে করনা ক্ষমা?
    হাজারো দুঃখ এবুকে জমেছে
    বেসামাল মন কিছুতে মানেনা,
    কি করে ভুলবো, যায়না দেখানো।।

    আমার বেলায় তুমি কি কঠিন?
    প্রতিটা পদে পদে হই নির্যাতিত,
    তোমার বিবেক সে ক্রন্দন
    এ মনের আকুতি শোনেনা কখনো।।

    আমি দেখেছি তুমি যান?
    কত হৃদয়ে লুকানো আর্তি
    আসলে সবটাই নিয়েছি মেনে
    এটাই আমার প্রাপ্তি।।

    তুমি বদলা নিতে পারবে?
    সেই অন্যায় সেই শোষণ
    প্রতিটা পদে লাঞ্ছিত হবার
    বিভিষিকাময় শাসন।।

    কি মর্যাদা আছে আমার?
    যতটা করেছি যতটা সয়েছি
    কঠিন পারাবারে তুমি
    সবাটাই দিয়েছ ফাকি।।

    তুমি তাদের শাস্তি দেবে?
    যারা কোমলতায় আঘাত দিয়ে
    মন ভেঙ্গেছে বারবার
    আনন্দটাকে খাবলে গেছে নিয়ে।।

    তুমিও কি তাদের ভয় পাও?
    যারা অকারনে গায়ে হাত তোলে
    মুখোশের আড়ালে মানুষ সেজে
    মাথাউচু করে চলে।।

    তুমি তাদের ধ্বংস করে দেবে?
    যত অসভ্যের দল শকুনির মত
    খাবলে খেয়েছে কিশোরি দেহ
    অন্যায় করেছে কত শত।।

    তুমি তাদের বুঝিয়ে দেবে?
    যারা পরধন করে আত্মসাত
    সমাজে হয়েছে বড় ধনবান
    আসলে ওরাই বড় উন্মাদ।।

    তুমি ফিরিয়ে দাও হারানো সকল
    তেজ্বসি প্রান সকল সুখের স্মৃতি
    করজোরে দুহাত তুলে জানালাম
    পানের আকুতি হে মহান প্রকৃতি।।

    15
    12 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar