Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan is with Reazul Kabir and 36 others

    4 years, 7 months ago

    চন্দ্রজোছনার নিলাম
    অথবা স্বীকারোক্তি !
    ➖➖➖➖➖➖➖➖➖
    মোঃ মনিরুজ্জামান খান

    আচ্ছা তুমি বলতে পার অথবা কোন স্বীকারোক্তি
    ভালবাসার দানপত্রে যা যা ছিল সেসবের
    বিবিধ ব‍্যয়ের আগেই কী,
    বহিঃপ্রকাশে অনুভূতিহীন তোমার পূর্ণাঙ্গ চরিত‍াখ‍্যান বুঝিয়ে দিয়েছ ঢের!
    সূর্যসকালে প্রাণের স্পন্দন ধরে নিয়ে তোমার পানিগ্রহণে সর্বাঙ্গ
    আর সর্বাত্বক একাই মনযোগী গ্রাহক হয়েছিলাম।
    প্রথম যে অনিয়মটা করেছ _খাপছাড়া নিরুত্তর থেকেছ তুমি !
    রূপের আধার নীলের মহিমা চন্দ্রজোছনার উঠিয়েছ নিলাম,
    বিশ্বখ‍্যাত কোন ভালোবাসা ধার না করে নিজের সেরা
    সেরা প্রণয় সাজিয়ে গুছিয়ে দুষ্প্রাপ্য আল্পনায়
    প্রেরক আমি!
    হওনি প্রতিদিনের পাঠক, কাব‍্যগুলো দেয়ালে ঝুলছে অকারণ ছন্নছাড়া।
    হলুদ পাতায় জড়ো করেছি বর্ণাঢ্য রঙিন রঙ যেভাবে জমায় মৌমাছি কর্মী,
    লাল এমন একটি অগ্নিশিখা কার্পণ‍্য না করে ছোট
    বড় সব ইচ্ছাই পুড়িয়েছ!
    অমসৃন পথ একা চলতে যেন অসহ‍্য ক্লান্ত না হও,
    পা মিলিয়েছি তোমার পা’য়ে ;
    না হলে সহযাত্রী,পায়ে কাঁটা ফুটিয়ে পথচারীর মত
    তুমি ভীন্ন পথে হেঁটেছ।
    ভুলের পরী নাকের অলংকার প্রিয় জলের ফুল খুলে নিষ্কন্টক ভেবেছ মনে মনে।
    গোঁধুলী চিরস্থায়ী সংকটাপন্ন অন্ধকার নির্জন আকাশে ফিরে না ঊষা লয়ে !

    11
    6 Comments

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar