-
# ঐ চোখ জোড়া
🖋️মোঃ হাবিবুল হক।
___________মিরপুর,ঢাকা।তোমার ঐ চোখ জোড়া,
আমার কাছে প্রতিদিন কবিতা পাঠ অভ্যাসের মতো,
পড়ে থাকে সামনের পড়ার টেবিলে,
আমি যত্ন করে তোমার চোখের মুখবন্ধ খুলি,
খুঁজে ফিরি কাজল আঁকা স্বপ্নময় ভালোবাসার পংক্তি,
খুঁজি প্রণয়ের সুগভীর শিকড়, আমার ভালোবাসার আদি।তোমার ঐ চোখ জোড়া,
আমার কাছে দূর নীলিমার অবারিত স্বাধীনতা,
মেঘ আর সূর্য কিরণের খুনসুটি আর আলো-আঁধারির খেলা,
গোধূলি লগনের বিষাদী বিবাগী মৌনতা আর নেমে আসা সন্ধ্যার ঘোর,
আমি খুঁজে ফিরি আমার শাশ্বত প্রেমের শুভ্র আলোক বর্তিকা ।তোমার ঐ চোখ জোড়া,
আজও আমার কাছে সমুদ্রের নীল জলরাশির চাইতেও গভীর ,
ফেনায়িত শুভ্র ক্যানভাসে অংকিত অচেনা এক তৈলচিত্র,
আমি সেথায় খুঁজে ফিরি আমার হৃদয়ের হারানো প্রশান্তি,
আমার ভালোবাসা, পিছে ফেলে আসা প্রেমময় মধুর লগন।তোমার ঐ চোখ জোড়া,
কোনো এক কাক ডাকা ভোরের নীরব স্নিগ্ধ সরোবর,
বিন্দু বিন্দু শিশির সিক্ততায় অবগাহিত ফেরারী মন,
তোমার চোখের মুগ্ধতায় আজও,
খুঁজে ফিরি আমার হারানো প্রেম,হারানো দিন,হারানো শব্দ গাঁথা।তোমার ঐ চোখ জোড়া,
অরণ্য সবুজের চাইতেও বড্ড সবুজ মায়াময়,
অকৃত্রিম ভালোবাসার দক্ষিণা হাওয়ায় দোলে ঝিরঝির গাছের পাতা,
আমি আবেগে আপ্লুত হই,
খুঁজে ফিরি আজও ধ্বংসিত ভালোবাসার ভিত সেথায়।তোমার ঐ চোখ জোড়া,
এপার-ওপারের দু-পারের দুটি রঙধনু সাঁকো,
এপারে অপেক্ষমান একটি মানুষের জীবনের দীর্ঘশ্বাস,
ওপারে বিশ্বাস চুমু খায় অন্য অধর।
__________________
©️স্বত্ব সংরক্ষিত।9 Comments
Friends
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Drcr Mohanta
@drcr-mohanta
Neel tripura
@neel
Drako Shajib
@drako
MD AMAN ULLA
@aman06
MD AKRAMUL HOQUE
@akramul-here
Jannatul Sabya Sultana
@jannat-ahmmed
মোশারফ হোসেন রনি
@ronyfahim143



Great