Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 7 months ago

    শান্তির দ্বার—
    “রুবা”

    সকালটা আজ জমে গেছে,
    মৃদু কুয়াশার আড়ালে।
    এমন আলো-আঁধারের ক্ষণে,
    মনে এক অজানা নেশা ধরে।
    কিছু কথা বলতে ইচ্ছে করে,
    বলতে গিয়ে থেমে যাই বারে বারে ।
    সকলে জাগে নিজের তরে,
    আমারে জাগায় পাখির ডাকে।
    ঘাসেরা হাসে শিশিরের তলে,
    রোমাঞ্চিত হয় ফুল সে স্নিগ্ধ স্নানে।
    এসো এসো বলে ডাকে সে মেলোবন্ধনে,
    যাই যাই করে ফিরে আসি আনমনে।
    ওরা কি আমার আপন হবে!
    এমন ঘূর্ণী দহন হয়নি আর আগে।
    ছোট ছোট ভোমরা গায় তার সুরে,
    মনে হয় সেও আজ আমারেই ডাকে।
    ইচ্ছে হয় চড়ি পুরনো বাইসাইকেলে,
    শিস বাজিয়ে ছুটি শান্তির দ্বারে।
    যেথায় সকল বন্ধন স্বাধীন হবে,
    ভরে যাবে ধরনী নব হাজার পরাগায়নে।
    হবে মিলনমেলা সুখ-শান্তির কল্লোলে,
    রবেনা কোন ভেদাভেদ মানুষে মানুষে।

    12
    10 Comments
Skip to toolbar