-
নিরপেক্ষ মহামানব সমীপে
আমি নিরপেক্ষ হলাম
লোভ, ভয়, লালসার উর্দ্ধে গিয়ে
দেখি মহামানব হাতে মানবতার প্রদীপ নিয়ে
অপেক্ষায়, আর সংকীর্ণতায় ঘেরা পরিবেশে
কপট শান্তিতে রক্ত ঝরায় বিশ্ব মোড়ল বেশে
কথিত মানবতায় প্রাণ হারায় মানুষ
হায় আধুনিকতা, নিরপেক্ষতার ফানুশ!
আমি অস্বীকার করি ভেদাভেদ
এড়িয়ে চলি ধম্মো, রাজনৈতিক মতভেদ
মানুষ হবার তরে শুরু করি পথ চলা
তোমাদের ভাষায় পাগলের মত কথা বলা
হই নাস্তিক, সমাজবাদী, মুক্তবাদী দালাল
বুঝি সব ন্যকা! সবার হাতে মাখা রক্ত লাল
ঝাপ দেই অজানায়, নাহ চাইনা এ কপট শান্তি আর
ডুব দেই বিপ্লবে শয়তান যাকে বলে বাটপার
দেখি বিশ্ব মানবতার অবতার
বাতি নিয়ে বসে ন্যায়পরায়ণতার
তওহিদী মস্তুলে নিরপেক্ষতার প্রকৃত তরীতে
ফিরে পায় জীব-জন্তু, মানুষ, প্রকৃতি সত্যিকার অধিকার
মুখে নয় মাঠে, বক্তৃতায় নয় কর্মে
মানবতার মহামিলন ধর্মে ধর্মে
পুঁতে দেয়া মা বেচে উঠে ফের জন্ম দেয়
হাজারো গৌরবময় সন্তান
এমন নিরপেক্ষ ন্যয়ের প্রতীক স্রষ্টায় সঁপে দেয়
আরাধনা , খুন হয় শোষন, ইতিহাসই প্রমাণ
এমন একটি মানুষ পাবে কোথাও?
যদি সত্যবাদী হয়ে থাক তবে বলে যাও!3 Comments

ঠিকানাহীন অরণ্য -
লেখক
আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ
কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ
প্রেম আমার ধর্ম, ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ
আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে
জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?
আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---
Friends
Md.Khaladur Rahman (অনল)
@wanol
পরিমল রায়
@parimal-roy
Rejwana Khan
@rejwana-khan
Shovan Khan Sabuz
@methopath
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
ইফতিশা খানম
@eftishakhanam
Reazul Kabir
@reazul-kabir


Continue awesome